শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিয়ানমারে সংখ্যাগরিষ্ঠতা পেল সু চির দল, ঐক্য সরকারের প্রতিশ্রুতি

মিয়ানমারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নতুন সরকার গঠনের জন্য যথেষ্ট পার্লামেন্টারি আসন নিশ্চিত করেছে।বিবিসি জানায়, সর্বশেষ নির্বাচনী ফলে নেত্রী অং সান সু চি’র দল এনএলডি ৩৪৬ আসনে জয় পেয়েছে; যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২২ আসনের চেয়ে বেশি।

এই বিপুল ভোট জয়ের পর শুক্রবার জাতীয় ঐক্য সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এনএলডি’র মুখপাত্র মনিওয়া অং শিন বলেছেন, সু চির নেতৃত্বে এখনও মানুষের আস্থা আছে তা-ই দেখিয়ে দিয়েছে এ জয়।

তিনি বলেন, “আমাদেরকে জাতীয় ঐক্য সরকার গড়া নিয়ে কাজ করতে হবে।” এনএলডি এ প্রক্রিয়ায় ৩৯ টি সংখ্যালঘু দলকে তাদের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানিয়েছে বলে জানান অং শিন।

এর আগে ২০১৫ সালের নির্বাচনে জয়ের পর সংখ্যালঘু দলগুলোকে এমন প্রস্তাব দেয়নি দলটি। জাতিগত সংখ্যালঘু রাজনৈতিক দলগুলো নির্বাচনে জাতীয় পার্লামেন্টের আসনের পাশাপাশি রাজ্য এসেম্বলির জন্যও লড়ছে।
মিয়ানমারে এবার নিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত রোববার।নির্বাচনের প্রাথমিক ফলে এনএলডি এর আগে জয় দাবি করার পর সর্বশেষ ফলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করল।
তবে ভোট গণনা চলছে। সেকারণে নির্বাচনের চূড়ান্ত আনুষ্ঠানিক ফল এখনও ঘোষণা হয়নি। ৪১৬ টি আসনের ৬৪ টির ফল এখনও ঘোষণা করা বাকি।

এরই মধ্যে পাওয়া ফলে এনএলডি’র জয়ে দলটিকে আগাম অভিনন্দন জানিয়েছে ভারত, জাপান, সিঙ্গাপুর। কিন্তু মিয়ানমারের সেনা সমর্থিত বিরোধীদল ইতোমধ্যেই ভোটে অনিয়মের অভিযোগ তুলে পুনর্নির্বাচন দাবি করেছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) বলেছে, তারা নির্বাচনের ফল মানে না। একটি অবাধ, সুষ্ঠু, পক্ষপাতহীন, অন্যায় প্রচার মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে দলটি।

মিয়ানমারের অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন ভোট নির্বিঘ্নেই অনুষ্ঠিত হয়েছে এবং বড় ধরনের কোনও অনিয়মও হয়নি। ওদিকে, এনএলডি ভোটে কোনওরকম ত্রুটিবিচ্যুতির প্রমাণ দাবি করেছে।
সেনা-সমর্থিত বিরোধীদল এখন পর্যন্ত তাদের অভিযোগের পক্ষে কোনও প্রমাণ হাজির করতে পারেনি। মিয়ানমারের নির্বাচন কমিশন বলছে, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে। নির্বাচনের আংশিক ফলে ইউএসডিপি পেয়েছে ২৪ আসন।

মিয়ানমারের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ৪৪০ এবং উচ্চ কক্ষ জাতীয় পরিষদের ২২৪ আসনের মধ্যে ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। বাকি আসনগুলোতে গত রোববার ভোট হয়েছে।

এই নির্বাচনকে নেত্রী অং সান সু চির এনএলডি নেতৃত্বাধীন নতুন গণতান্ত্রিক সরকারের প্রশ্নে গণভোট হিসেবেই দেখা হচ্ছে।

মিয়ানমারে সু চির দল ব্যাপক জনপ্রিয় হলেও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক পরিমণ্ডলে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০১৫ সালের নির্বাচনে বিপুল বিজয় পাওয়া সু চির ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই ধসে গেছে রোহিঙ্গা ‘গণহত্যার’ ঘটনাপ্রবাহে তার ‘নীরব সমর্থনের’ কারণে।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬