শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুখে বিষ ঢেলে স্ত্রী হত্যার অভিযোগ দিহানের ভাইয়ের বিরুদ্ধে

রাজধানীর কলাবাগানে শিক্ষার্থীর ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত দিহান বড় ভাই সুপ্তর বিরুদ্ধেও রয়েছে স্ত্রী হত্যার অভিযোগ। রাজশাহীতে হতদরিদ্র এক পরিবারের মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করলেও মুখে বিষ ঢেলে সে স্ত্রীকে হত্যার অভিযোগ আছে দিহানের বড় ভাই সুপ্তর বিরুদ্ধে। পরিবারটির আগ্রাসী আচরণে এখনো ভীত নিহতের পরিবার।

পরিচিতরা বলছেন, ২০১১ সালে বড় ভাই সুপ্ত রাজশাহী নগরীর হোসেনীগঞ্জের দরিদ্র পরিবারের মেয়ে রুনা খাতুন নুন্নিকে বিয়ের পর অত্যাচার করে মুখে বিষ ঢেলে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। সে সময় এর বিরুদ্ধে নারী নেত্রীরা আন্দোলন করলেও সাব-রেজিস্ট্রার বাবা আব্দুর রউফ সরকার টাকার বিনিময়ে ঘটনাটা ধামাচাপা দেন।
লিজা খাতুন নামে এক নারী নেত্রী বলনে, ‘সুপ্ত এবং দিহানের বাবা তো টাকাওয়ালা, প্রভাবশালী ও এদের ফ্যামিলি ক্যারেক্টারটাই এ রকম টাইপের। মা-ও ভীষণ দুর্ধর্ষ।

এ বিষয়ে জানতে চাইলে, প্রায় ভীতভাবেই ৯ বছর আগে নিহত রুনা খাতুন নুন্নির হত্যার ঘটনা স্বীকার করেন তার স্বজনরা।
নিহত রুনার মা বলেন, ‘আমার মেয়েকে সুপ্ত বিষ খাওয়াই মেরে ফেলেছে।’
গত কয়েক দিন আগে সুপ্তর ছোট ভাই রাজধানীতে এক শিক্ষার্থীকে ধর্ষণের পর মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন তাদের পরিচিতরা।

এক এলাকাবাসী বলেন, ‘ওদের ফ্যামিলিটা এ রকমই। ওরা টাকার জোরে এ রকম করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত দিহান ও সুপ্তর বাবার প্রশ্রয়ে অপরাধের সীমা ছাড়িয়েছে বলে জানায় তাদের গ্রামের বাড়ি দুর্গাপুরের লোকজন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…