বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেডিকেল ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৪০৪ শিক্ষার্থী অনুপস্থিত

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২২-২৩ শিক্ষাবষের্র অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষা। গতকাল শুক্রবার সকাল ১০টায় সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৩ হাজার ৪০৪ জন অনুপস্থিত ছিলেন।

শনিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে এমনটা। বলা হয়েছে, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৪৪ শতাংশ। রাজধানী ছাড়াও ১৪টি জেলা শহরে মেডিকেল কলেজের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরগুলোর মধ্যে ছিল- রাজশাহী, পাবনা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, দিনাজপুর, বগুড়া ও গোপালগঞ্জ।

এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ কেন্দ্রে সবচেয়ে বেশি অনুস্থিতি ছিল। এই কেন্দ্রে ৩৫০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসেননি।

এদিকে, ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল গণমাধ্যমকে জানান, মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হতে পারে আগামীকাল রবিবার। কোনো কারণে ওইদিন ফলাফল ঘোষণা করা না হলে তা পরদিন (সোমবার) প্রকাশ করা হবে।

বুয়েটের সিএসই বিভাগের সহায়তায় ফল প্রস্তুত করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী