শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেম্বার প্রার্থী আড়াই ফুট উচ্চতার মশু, দেখাতে চান চমক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আড়াই ফুট উচ্চতার মোশারফ হোসেন মশু সাধারণ সদস্যপদে প্রার্থী হয়েছেন। তার প্রার্থী হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ভোটাররা নিজের টাকা ব্যয় করে চালাচ্ছেন মশুর নির্বাচনি প্রচার।

হরমুজ আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী ২৬ বছর বয়সি মোশাররফ হোসেন মশুর উচ্চতা আড়াই ফুট। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাগভাণ্ডার এলাকার কদমতলা গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীর সহযোগিতায় তিনি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এবং প্রতীক বরাদ্দও পেয়েছেন। তার নির্বাচনি প্রতীক ভ্যানগাড়ি। ভোটের লড়াইয়ে জয়ী হয়ে ছোট কাঁধে জনসেবার গুরুদায়িত্ব নিয়ে তা পালন করতে চান তিনি।

বাগভাণ্ডার কদমতলা এলাকার শাহীন আহম্মেদ বলেন, একজন দরিদ্রের কষ্ট আরেকজন দরিদ্রই ভালো বোঝেন। তাই আমরা শারীরিক প্রতিবন্ধী দরিদ্র মোশারফ হোসেন মশুকে মেম্বার প্রার্থী করেছি।

আরেক ভোটার রেজাউল করিম বলেন, আগে যারা ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায়নি। এবার একজন শারীরিক প্রতিবন্ধীকে ভোট দিয়ে দেখি না কি হয়।

ইসমাইল হোসেন বলেন, মশু একজন প্রতিবন্ধী। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সে যেন সমাজের মূলধারায় আসতে পারে, তাই এলাকাবাসী মশুকে প্রার্থী করেছে। মশু নির্বাচিত হলে অন্য প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারবে।

প্রার্থী মোশারফ হোসেন মশু বলেন, এলাকাবাসী আমাকে ভালোবেসে প্রার্থী করেছেন। তারাই আমার প্রচার চালাচ্ছেন। আমি নির্বাচিত হলে গরিবের হক বিনাপয়সায় তাদের ঘরে পৌঁছে দেব। আমার প্রতি এলাকাবাসীর ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই।

ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত আনোয়ার হোসেন বলেন, মোশারফ হোসেন মশুর প্রার্থী হতে আইনি কোনো বাধা নেই। তার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়ে প্রতীক বরাদ্দ হয়েছে। তিনি পেয়েছেন ভ্যানগাড়ি মার্কা।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার