শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়র তাপসের নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, গ্রেফতার ২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম অভিযান চালিয়ে রংপুর ও গাজীপুর থেকে তাদের গ্রেফতার করে।

তারা হলেন- মো. জাকারিয়া ও মো. একরামুল হক। এ সময় তাদের কাছ থেকে একটি স্মার্ট ফোন ও সিম জব্দ করা হয়।

জানা যায়, গত পহেলা জানুয়ারি মেয়র তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। মামলার তদন্ত শুরু করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। পরে আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময়ে জাকারিয়ার ফেসবুক অ্যাপসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে একটি ভুয়া ফেসবুক আইডি ‘Shekh Fazle Noor Taposh’ লগইন অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, গ্রেফতারদের মধ্যে মো. জাকারিয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের ভুয়া ফেসবুক আইডি খুলে নিজেকে মেয়র পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনদের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি করে। উক্ত টাকা সংগ্রহ করার জন্য মো. একরামুল হকের নামে রেজিস্ট্রেশনকৃত বিকাশ নাম্বার ব্যবহার করে।

এদিকে আরেক অভিযানে সোমবার রংপুরের রাণীশংকৈল থেকে ফেসবুক হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময়ে তার কাছ থেকে ফেসবুক হ্যাকিংয়ে ব্যবহৃত একটি কম্পিউটার, টাকা, দুটি স্মার্ট ফোন, বিভিন্ন অপারেটরের সাতটি সিম উদ্ধার করা হয়।

এ ঘটনায় লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী