সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসির জন্য চুক্তির প্রস্তাবপত্র তৈরির কাজ শুরু ম্যান সিটির!

লিওনেল মেসিকে দলে ভেড়াতে সবচেয়ে এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। খবর বেরিয়েছে, ইংলিশ ক্লাব ও মেসির মধ্যে যোগাযোগও শুরু হয়ে গেছে। ইংলিশ জায়ান্ট ক্লাবটির বর্তমান কোচ পেপ গার্দিওলা। তিনি বার্সেলোনাতে ৪ বছর মেসিদের কোচ ছিলেন। মেসির সামনে সুযোগ সিটিতে বন্ধু সার্জিও আগুয়েরোর সঙ্গে খেলারও।

বার্সেলোনা মেসিকে রেখে দেওয়া চেষ্টা চালাচ্ছে। দল বদল করলে ম্যানচেস্টার সিটিই মেসির জন্য ভালো বিকল্প এই মুহূর্তে। কারণ ট্রান্সফার ফি মিটিয়ে তাকে নেওয়ার ক্ষমতা রাখে দলটি। ইএসপিএনের দাবি, এরই মধ্যে মেসির জন্য চুক্তির প্রস্তাবপত্র তৈরির কাজ শুরু করেছে সিটি। যে চুক্তিতে তিন বছর প্রিমিয়ার লিগে খেলার পর সিটি গ্রুপের আরেক ক্লাব নিউইয়র্ক সিটি এফসির হয়ে দুই বছর খেলার প্রস্তাব রাখা হবে বলে খবর।

ম্যানসিটি ছাড়াও বেশ কিছু ক্লাব অবশ্য আছে আলোচনায়। যেগুলো হলো- সিটির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড, ফরাসি ক্লাব পিএসজি, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। মেসির শৈশবের ক্লাব নিউয়েল ওল্ড বয়েজের কথাও আছে আলোচনায়। পিএসজি বেশ কিছু কারণেই মেসির জন্য হবে আকর্ষণীয়। প্যারিসের দলটিতে পুরোনো সতীর্থ নেইমারের সঙ্গে জুটি বাধার সুযোগ রয়েছে। আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়ারও রয়েছেন সেখানে। কিন্তু ফরাসি ক্লাবটি এরই মধ্যে নেইমার-এমবাপ্পেদের পেছনে অনেক বিনিয়োগ করে ফেলেছে। তাই মেসির মতো তারকাকে ভেড়ানো তাদের জন্য কঠিন।
ইন্টারের জন্যও কাজটা কঠিন। কারণ ইতালিয়ান ক্লাবটি ম্যানচেস্টার সিটি, পিএসজির মতো প্রতিযোগিতামূলক পর্যায়ে নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের সম্ভাবনাও খুব কম। কারণ মেসিকে নিয়ে তাদের সিরিয়াস কথাবার্তা বলতে দেখা গেছে খুব কমই।

এদিকে বুধবার বার্সেলোনার নতুন স্পোর্টিং ডিরেক্টর রোমান প্লানেস বলেছেন, বার্সেলোনা মেসির চলে যাওয়ার কথা ভাবছে না। আমরা তাকে ধরে রাখতে চাই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি