রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিপিএলে ৪৮ বছর বয়সী তাম্বের ইতিহাস

৪৮ বছর বয়সে আক্ষরিক অর্থেই ইতিহাস গড়লেন প্রবীণ তাম্বে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামলেন তিনি। শুধু সিপিএলেই নয়, প্রথমসারির কোনও বিদেশি টি-২০ লিগে তাম্বের আগে আর কোনও ভারতীয় ক্রিকেটার খেলতে নামেননি। তাম্বেই প্রথম ও একমাত্র ক্রিকেটার যাঁকে সিপিএলের জন্য ছাড়পত্র দেয় বিসিসিআই।

নিজের অভিষেক ম্যাচের প্রথম ওভারেই উইকেট তুলে নেন তাম্বে। নাজিবুল্লাহ জাদরানকে আউট করেন তিনি। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১ ওভারই বল করার সুযোগ পান ভারতীয় স্পিনার। যাতে তিনি খরচ করেন ১৫ রান। তাম্বের নজির গড়ার দিনে নাইট রাইডার্স চলতি ক্যারিবিয়ান লিগে একটানা চতুর্থ জয় তুলে নেয়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে তারা সেন্ট লুসিয়াকে ৬ উইকেটে পরাজিত করে। যদিও নাইটদের হয়ে এই ম্যাচে মাঠে নামেননি সুনীল নারিন।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া ১৭.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১১১ রান তুললে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। পুনরায় খেলা শুরু হলে সেন্ট লুসিয়া আর তার পর থেকে ব্যাট করতে নামেনি। বরং পালটা ব্যাট করতে নামে টিকেআর। সেন্ট লুসিয়ার হয়ে ৩০ রানে অপরাজিত থাকেন মহম্মদ নবি।

নাইটদের সামনে জয়ের জন্য ৯ ওভারে ৭২ রানের লক্ষ্যমাত্রা স্থির হয়। ৮ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স। ২৩ রানে অপরাজিত থাকেন ড্যারেন ব্র্যাভো। জোড়া উইকেট নিয়ে টি-২০ ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোন টপকে যাওয়া ডোয়েন ব্র্যাভো ম্যাচের সেরা হন।

সংক্ষিপ্ত স্কোর : সেন্ট লুসিয়া: ১১১/৬ (১৭.১ ওভার), নাইট রাইডার্স: ৭২/৪ (৮ ওভার), টার্গেট ছিল ৯ ওভারে ৭২ রান। (নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী)।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর