বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসির ৩০০ কোটি টাকার হোটেলটি ভেঙে ফেলার নির্দেশ

সপ্তম ব্যালন ডি’অর জয় কি দুর্ভাগ্যের দুয়ারে ঠেলে দিল লিওনেল মেসিকে? এ প্রশ্ন উঠতেই পারে।

কারণ গত সোমবার পুরস্কারটি হাতে নেওয়ার পর থেকে সময়টা ভালো যাচ্ছে না পিএসজি মহাতারকার।

প্রথমেই অসুস্থ হয়ে পড়েন, বমি করেন কয়েকবার। আমাশয় হয় তার। মাঠের লড়াইয়েও স্বস্তি নেই। ব্যালন ডি’অর জেতার ঠিক পরের ম্যাচেই পিএসজির হয়ে মাঠে নেমে ম্যাচ ড্র করেছিলেন মেসি। এরইমধ্যে তার ব্যালন ডি’অর জয় নিয়ে সমালোচনা-বিতর্ক চলছেই।

এবার মেসি শুনলেন আরও বড় দুঃসংবাদ। স্পেনের কাতালুনিয়া শহরে থাকা তার ২৬ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকা) হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন বার্সেলোনা আদালত।
হোটেলটির নাম ‘মিম সিটগেস’। ৭৭ বেডরুমের ওই হোটেলটি শহরের নিয়ম অনুযায়ী নির্মাণ হয়নি জানিয়ে এই নির্দেশ দেন আদালত।

স্পেনের দৈনিক এল কনফিডেনশিয়াল জানিয়েছে, তবে হোটেলটি এখনই ভাঙা হবে না। নির্দেশটি এখনও মুলতবি আছে।

তবে এমন নির্দেশনার বিষয়ে মেসির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

২০১৭ সালে মেসির ৩০০ কোটি টাকা বিনিয়োগে সমুদ্র থেকে ১০০ ফুট দূরে ‘মিম সিটগেসে’ হোটেলটি নির্মিত হয়।

তথ্যসূত্র: দ্য সান

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা