রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ

জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিআরটিএ জানিয়েছে, গ্রাহকদের জন্য এটিই শেষ সুযোগ। নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের কাগজপত্র হালনাগাদ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে মোটরযান বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তন না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী বাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক।

সংস্থাটি জানায়, অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই সড়ক-মহাসড়কে গাড়ি চালাচ্ছেন, যার ফলে পূর্ববর্তী মালিকরা চরম আইনি ও আর্থিক জটিলতায় পড়ছেন। মালিকানা পরিবর্তন না হওয়ায় পুরনো মালিককেই অগ্রিম আয়কর, ক্ষেত্রভেদে ১৫০ শতাংশ অতিরিক্ত আয়কর এবং পরিবেশ সারচার্জ গুনতে হচ্ছে।

সেবা সহজীকরণের স্বার্থে বিআরটিএ জানিয়েছে, এখন মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া অনেকটাই দ্রুত ও প্রযুক্তিনির্ভর করা হয়েছে। সার্ভিস পোর্টালের (bsp.brta.gov.bd) মাধ্যমে অনলাইনে আবেদনের পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করে একই দিনে কার্যক্রম শেষ করা যাচ্ছে। পাশাপাশি নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সনদের জন্য তাৎক্ষণিক বায়োমেট্রিক দিতে পারছেন।

অন্য দিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক পয়েন্ট কর্তন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিআরটিএ। আইন অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। চালকরা ট্রাফিক আইন লঙ্ঘন করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি লাইসেন্স থেকে পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে। নির্দিষ্ট পয়েন্ট কাটা গেলে চালকের লাইসেন্স বাতিল বা স্থগিত করার বিধান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ