সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে ফিরিয়ে দিয়েছে সরকার। জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে অশিক্ষক কর্মচারী নিয়োগের সুপারিশের যে ব্যবস্থা চালু করা হয়েছিল, তা বাতিল করে আগের নির্দেশনা পুনর্বহাল করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত পরিপত্র জারি করে। এতে সই করেন বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব সাইয়েড এ জেড এম মোরশেদ আলী।

নতুন পরিপত্রে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ ও স্নাতক (পাস) কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশসংক্রান্ত নির্দেশনা সংশোধন করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে।

এর ফলে ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশনাই আবার কার্যকর হবে। তবে ওই নির্দেশনার ২.৪ ধারার ‘ক’, ‘খ’ ও ‘গ’-এ বর্ণিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত বিধান এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

ফলে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার সহকারী, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়কের মতো অশিক্ষক এমপিও পদে নিয়োগে আবারও পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির ভূমিকাই কার্যকর হবে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম ও ঘুসের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এসব নিয়োগের সুপারিশের দায়িত্ব জেলা প্রশাসকদের হাতে দেওয়া হয়েছিল। সেসময় সরকারের যুক্তি ছিল, প্রশাসনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে।

তবে সেই সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যরা প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতার অভিযোগ তুলেছিলেন।

অন্যদিকে শিক্ষাবিদদের একটি অংশের আশঙ্কা ছিল, স্থানীয় রাজনৈতিক প্রভাব ও চাপের কারণে জেলা প্রশাসকদের মাধ্যমে পরিচালিত ব্যবস্থাও পুরোপুরি নিরপেক্ষ হবে না।

সর্বশেষ সরকার সেই ব্যবস্থা বাতিল করে আগের নীতিতে ফিরে যাওয়ায় কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবারও পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটিই মূল ভূমিকা পালন করবে।

তবে সরকারের এ সিদ্ধান্ত নিয়ে শিক্ষা-সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের মতে, এতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম সহজ হবে।

আবার অনেকের আশঙ্কা, অতীতে যেভাবে অশিক্ষক কর্মচারী নিয়োগে অর্থ লেনদেন, রাজনৈতিক প্রভাব ও অনিয়মের অভিযোগ ছিল, কার্যকর নজরদারি না থাকলে সেই পরিস্থিতি আবারও ফিরে আসতে পারে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী