শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ম্যারাডোনাকে গোল উৎসর্গ মেসির, বড় জয় বার্সার

স্প্যানিশ লা লিগে অবশেষে জয় পেল বার্সেলোনা। রবিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ওসাসুনাকে ০-৪ গোলে হারিয়েছে রোনাল্ড কুমানের শিষ্যরা। গোলের তালিকায় নাম লেখান ব্রাথওয়েট, কৌতিনহো, গ্রিজম্যান ও লিওনেল মেসি।

এদিন লিওনেল মেসি তার গোলটি উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ও সাবেক গুরু দিয়াগো ম্যারাডোনাকে।

ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সার। পেনাল্টি ডি-বক্সের ডান দিক দিয়ে এগিয়ে যাওয়া গ্রিজমানকে আটকাতে সামনে এগিয়ে আসেন ওসাসুনার গোলরক্ষক। তাকে ফাঁকি দিয়ে বল ব্যাকপাসে বাড়িয়ে দেন কৌতিনহোকে। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ডিফেন্ডার উনাই গার্সিয়া।

ম্যাচের ১৯তম মিনিটে বার্সা ডিফেন্সকে ভয় পাইয়ে দেয় ওসাসুনা। পেনাল্টি বক্সের মুখ থেকে আন্তে বুদিমিরের ভলি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ক্রসবারের ওপর দিয়ে বল চলে যায়।

বার্সেলোনার প্রথম গোল আসে গোলের ম্যাচের ২৯তম মিনিটে।

পেনাল্টি বক্সের বাম দিক দিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়া জর্দি আলবা গোলমুখে কৌতিনহোর দিকে বাড়িয়ে দেন। কৌতিনহোর শট ফিরিয়ে দেন গোলরক্ষক। তবে বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি বল ব্রাথওয়েট শট করলে সেটিও ফিরিয়ে দেন গোলরক্ষক হেরেরা। এবারও বল বিপদমুক্ত করতে পারেননি।
ব্রাথওয়েটের দ্বিতীয়বারের চেষ্টায় বল গোললাইন অতিক্রম করে।
৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। বাম দিক দিয়ে আলবার বাড়ানো ক্রস ওসাসুনার মিডফিল্ডার মনকায়োলা হেড দিয়ে প্রতিহত করেন। সেই বলই ডি-বক্সের বাইরে ছুটে এসে জোরালো এক ভলিতে জালে পাঠান ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা গ্রিজম্যান। ২-০ গোলে এগিয়ে যায় কাতালানরা।

বিরতির পর ৫৭ মিনিটে ব্যবধান বাড়ায় বার্সা। পেনাল্টি বক্সের ভেতরে গ্রিজমানের বাড়ানো বল পেয়ে যান কৌতিনহো। ছয় গজ বক্সের বাইরে থেকে ডান পায়ের কোনাকুনি শটে বল জালে পাঠান এই ব্রাজিলয়ান।

৬৭ মিনিটে পর ব্যবধান কমানোর সুযোগ পায় ওসাসুনা। রবের্তো তরেসের জোরালো শট বার্সা গোলরক্ষক টের স্টেগেনকে ফাঁকি ক্রসবারে লেগে ফিরে আসে।

৭৩ মিনিটে পরেই দৃষ্টিনন্দন এক গোল করে দল্কে ৪-০ গোলে এগিয়ে দেন মেসি। এই গোলটি তিনি উৎসর্গ করেন ম্যারাডোনাকে। ত্রিনকাওয়ের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে আড়াআড়িভাবে জায়গা করে বাম পায়ের কোণাকুণি জোরালো শট ঠেকাতে পারেননি ওসাসুনা গোলরক্ষক। এবারের আসরে মেসির এটি চতুর্থ গোল।

গোলের পরই গায়ের জার্সি খুলে ফেলেন মেসি। ভেতরে পরেছিলেন ম্যারাডোনার নিওয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনার এই ক্লাবটির হয়ে ম্যারাডোনা খেলেছিলেন। ওই জার্সি পরে দুই হাত আকাশের দিকে প্রসারিত করে স্মরণ করেন ম্যারাডোনাকে। জার্সি খোলায় হলুদ কার্ড দেখতে হয় মেসিকে। প্রিয় গুরুর জন্য হলুদ কার্ড দেখতে কোনো সংকোচ হয়নি তার।

এ জয়ে পয়েন্ট টেবিলের দুই ধাপ এগিয়েছে বার্সেলোনা। এখন ৯ ম্যাচে ৪ জয় ও ২ ড্রতে ১৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান অষ্টম। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে চার নম্বরে। রিয়ালের সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে রিয়াল সোসিয়েদাদ।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন