রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রীকে হত্যায় ব্যর্থ হয়ে ৫ মাসের সন্তানকে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছায় পাঁচ মাসের শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছে শাহজাহান মিয়া (৩২) নামে এক ব্যক্তি। স্ত্রীকে হত্যার চেষ্টা করে না পেরে নিজ সন্তানকে হত্যা করেন তিনি। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটাগ্রামে এ ঘটনা ঘটে। শাহাজাহান মিয়া ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। নিহত শিশুর নামে শরিফ মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

তিনি জানান, শাহজাহান মিয়া প্রথমে স্ত্রী জেসমিন আক্তারকে হত্যার জন্য ছুরিকাঘাত করেন। জেসমিন আক্তার কোনো রকমে ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘরে থাকা পাঁচ মাসের শিশু শরিফকে গলা কেটে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শাহজাহান মিয়া বেশ কয়েকদিন ধরে অসংলগ্ন আচরণ করছিলেন। মানুষ হত্যা করবে বলে নিয়মিত ঘরে ছুরিধার দিতেন তিনি। কোনো দুর্ঘটনা ঘটতে পারে সন্দেহ হলে স্ত্রী জেসমিন আক্তার তাকে ঘরে আটকে রাখেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে স্ত্রীকে হত্যার চেষ্টা এবং পরে নিজের সন্তানকে গলা কেটে হত্যা করেন। এরপর নিজের শরীরে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে। এছাড়া শাহজাহান মিয়া ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক