রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ময়মনসিংহে ব্রিফকেসে নারীর মরদেহ

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসের ভেতরে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। এদিকে পরিচয় শনাক্ত ও এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে ময়মনসিংহের গৌরিপুরে ব্রিফকেসে ভরা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম এলাকার জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক হলে থানায় খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্রিফকেস খুলে তার মধ্য থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।

কালভার্টের নিচে পানির মধ্যে যেন ব্রিফকেসটি যেন ডুবে থাকে এ জন্য ভেতরে ৫টি ইট রাখা ছিল। ওই নারীর পরিচয় এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের পাশাপাশি কাজ করছে সিআইডিও। শ্বাসরোধ করে হত্যার পর ব্রিফকেসে ভরে ফেলে দেয়া হয় বলে ধারণা পুলিশের।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি