মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে মহান বিজয় দিবস পালন

এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা: যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

(১৬ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশনার আলোকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার, মহান মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি, আলোচনা সভা, বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মো: নজিবুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা, অরুণ কুমার মন্ডল, হাফিজুল ইসলাম, খালেদা খাতুন, দেবব্রত ঘোষ, আজহারুল ইসলাম, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, আসমাত আরা জাহান, মৃনাল কুমার বিশ্বাস প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন খুশি দেবনাথ, কমলিকা ঘোষ, লামিয়া সুলতানাসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বিজয়ের চেতনায় আগামীর সুখী সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • ‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
  • বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর