বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবিতে ইনস্টিটিউশনাল রিপোসিটরি প্ল্যাটফর্মের উদ্বোধন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের সকল সাময়িকী, প্রকাশনা, অভিসন্দর্ভসহ যাবতীয় গবেষণাপত্র অনলাইনে সংরক্ষণের জন্য ‘জাস্ট ইনস্টিটিউশনাল রিপোসিটরি’নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে। এটির ফলে বিশ্বের যেকোনো জায়গা থেকে যবিপ্রবির সকল গবেষণা কার্যক্রম দেখা, ব্যবহার ও উদ্ধৃত করার পথ সুগম হলো।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। যবিপ্রবির আইসিটি সেলের সহায়তায় যবিপ্রবি রিপোসিটরি সংক্রান্ত কমিটি এ সকল কার্যাবলী সম্পাদন করে। যবিপ্রবির মূল ওয়েবসাইটে প্ল্যাটফর্মটির লিংক সংযুক্ত করা আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, গবেষণাসহ আপনারা যা কিছু করবেন, এর উপকারিতা আপনারাই ভোগ করবেন। অন্য কেউ এটা আপনার কাছ থেকে নিতে পারবে না। একজন শিক্ষকের সম্মান হলো তাঁর অর্জন। আপনি কি অর্জন করলেন, সেটা আপনার শিক্ষার্থীরাসহ সবাই দেখবে, সেভাবেই আপনাকে মূল্যায়ন করবে। যবিপ্রবির গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে ‘জাস্ট ইনস্টিটিউশনাল রিপোসিটরি’প্ল্যাটফর্ম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ ও আইসিটি সেলকে আন্তরিক ধন্যবাদ জানান যবিপ্রবি উপাচার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘জাস্ট ইনস্টিটিউশনাল রিপোসিটরি’ প্ল্যাটফর্মের মাধ্যমে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা কিভাবে উপকৃত হবেন এ বিষয়ে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন আইসিটি সেলের পরিচালক ড. ইমরান খান। তিনি জানান, এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের সূচনার ফলে বাংলাদেশের প্রথমসারির বিশ্ববিদ্যালয়গুলোর সাথেও যবিপ্রবিও যুক্ত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. নাসিম রেজা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. সৈয়দ মো. গালিব, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষেদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন, বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান, কেমিকৌশল (সিএইচই) বিভাগের চেয়ারম্যান ড. মো. জাভেদ হোসেন খান, ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মুজাহিদুল হক, গ্রন্থাগারিক মোহা. আমিনুল হক, আইসিটি সেলের প্রোগ্রামার মো. শামীম রাহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা