বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রের অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। কতিপয় উচ্ছাবিলাসি সদস্য উপজেলা প্রেসক্লাবকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।
জানাগেছে, কেশবপুর উপজেলার ভেরচী গ্রামের মৃত ডাক্তার আজিজুর রহমানের বড় পূত্র এস আর সাঈদ ২০১৪ সালে কেশবপুর উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা করে সুনামের সাথে উপজেলা বাসীকে তথ্য সেবা প্রদান করে আসছে। যার ফলে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের একটি প্রতিপক্ষ সৃষ্টি হয়।

উপজেলা প্রেসক্লাবের গতিরোধ করতে প্রতিপক্ষরা ক্লাবের সাইনবোর্ড পর্যন্ত নষ্ট করে করে দেয়। এব্যাপারে সাংবাদিক এস আর সাঈদ কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরীও করেন। ক্লাব প্রতিষ্ঠার এক বছরের মাথায় ক্লাবের কয়েকজন উচ্ছাবিলাসি সদস্য প্রতিপক্ষদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে উপজেলা প্রেসক্লাবকে ধ্বংস করার চেষ্টা করে প্রতিপক্ষদের প্রতিষ্ঠানে চলে যায়।

এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ মাথা ঠান্ডা করে সৃষ্ট প্ররিস্থির মোকাবেলা করেন। পরবর্তীতে ২০২০ সালে উপজেলা প্রেসক্লাবের কতিপয় সাংবাদিক প্রতিপক্ষদের সাথে হাত মিলিয়ে সেখানে চলে যান। সে সময়েও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ মাথা ঠান্ডা করে সৃষ্ট প্ররিস্থির মোকাবেলা করেন।

এদিকে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে যাদের কোন প্রকার অবদান নেই তারা কয়েকজন সংগবদ্ধ হয়ে গোপনে প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে ক্লাবটাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ক্লাব সম্পর্কে ব্যাপক মিথাচারে নেমেছে। এদিকে ক্লাবের সদস্যদের অবহিত না করে নিজেকে নির্বাচন কমিশনার দাবী করে জাকির হোসেন তফসীল ঘোষণার নাটক সাজিয়েছেন।
এব্যাপারে কেশবপুর উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা সভাপতি এস আর সাঈদ ক্লাবের সকল সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

রেলপথকে আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে দেশের প্রধান প্রধান রুটে বৈদ্যুতিকবিস্তারিত পড়ুন

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে

সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্তবিস্তারিত পড়ুন

নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পেবিস্তারিত পড়ুন

  • জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী
  • স্বাস্থ্যখাতে লুটপাটে সেবা ভেঙে পড়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • ফ্যামিলি কার্ড নিয়ে কবে থেকে ও কেন কাজ শুরু করেছেন জানালেন প্রধানমন্ত্রী
  • ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু : মির্জা ফখরুল
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ
  • হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ
  • ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে
  • পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
  • বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী
  • ‘ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’ বলেননি বাবর