বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি রাজাসহ ছয়জন আটক, চাকু উদ্ধার

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে ফের আটক করেছে কোতয়ালী থানার এস আই বিমান তরফদার ও এএসআই মিরাজ খান। একই সাথে তার পাঁচ সহযোগিকে আটক করেছে পুলিশ।

পুলিশ চাঁচড়া রায়পাড়া জামতলা মোড় থেকে তাদের আটক করেছে। এসময় তাদের কাছথেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করেছে। আটককৃতরা হলেন, খড়কী কলাবাগান এলাকার মুজিবর রহমানের ছেলে রাজা ওরফে পিচ্চি রাজা, কেশবপুর উপজেলার চিংড়া ধর্মপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে ও খড়কির কবরস্থান এলাকার ভাড়াটিয়া সাকলাইন সরদার, বেজপাড়া আকবরের মোড় এলাকার খোকনের ছেলে ইশারত, খড়কী পীড়বাড়ি এলাকার আকবরের ছেলে আকাশ, একই এলাকার সামছুর গাজীর ছেলে ফরিদ হোসেন ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নৈহাটি উচ্ছে পাড়া গ্রামের ইউসুফ হালদারের ছেলে ও খড়কি কবরস্থান এলাকার ভাড়াটিয়া শরিফুল ইসলাম।

এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই বিমান তরফদার বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করেছেন। মামলায় বাদী উল্লেখ করেন, রোববার (৫জুন) রাত ১১টার পর গোপন সংবাদের প্রেক্ষিতে জানতে পারেন চাঁচড়া রায়পাড়া জামতলা এলাকায় কিছু উঠতি বয়সী যুবকেরা ক্ষমতার দাপট দেখাতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চালাচ্ছে। এতে করে সাধারন মানুষের মাঝে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি হচ্ছে। তাৎক্ষনিক পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করে। এসময় আরো কয়েকজন পালিয়ে যায়। আটকের পর পিচ্চি রাজার প্যান্টের পকেট থেকে একটি চাকু ও সাকলাইনের কোমর থেকে আরেকটি চাকু উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গতবছরের ২০ ডিসেম্বর শার্শা থেকে ইয়াবাসহ আটক হয় পিচ্চি রাজা। পরের দিন তাকে আদালতে আনার পথে আদালত প্রাঙ্গন থেকে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। পরে ফের তাকে আটক করে। এঘটনায় তিন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এরআগে ২০২০ সালের সেপ্টেম্বরে পিচ্চি রাজাসহ তার আট সহযোগিকে আটক করে পুলিশ। এ সময় তাদের আস্তানা থেকে ১০টি তাজা বোমা, ৮০ পিস ইয়াবা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। যশোর শহরের চোরমারা দীঘিরপাড় এলাকায় চাঁদার দাবিতে বালু ব্যবসায়ি রিফাত হাসান রিপনকে মারপিট করে জখম ও হত্যার হুমকি দেয় রাজা বাহিনী। এঘটনায় পিচ্চি রাজাসহ ছয় জনের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর কোতয়ালি থানায় মামলা করে রিপন। এসব মামলাসহ চাঁদাবাজী, অস্ত্র, হত্যাচেষ্টা ও মাদকের একাধিক মামলায় আটক হয় পিচ্চি রাজা। কয়েকদিনের ব্যবধানে জামিনে বেরহয়ে আগের রুপে ফিরে আসেন রাজা। তার অত্যাচারে অতিষ্ট খড়কি এলাকার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা