শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের চৌগাছায় সাড়ে ৪ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

যশোরের চৌগাছায় সাড়ে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার রায়হান (১৪) নামে এক কিশোরের বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে চৌগাছা উপজেলার ছোট কাকবিলা গ্রামে এঘটনা ঘটে। ওই শিশুটি যশোর জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন আছে।

ওই শিশুর মা অভিযোগ করেন, শুক্রবার বিকেল ৫টার দিকে তার সাড়ে ৪ বছর বয়সী মেয়ে বাড়ীর পাশে খেলা করছিল। ওই সময় প্রতিবেশী ইউনুছের ছেলে রায়হান (১৪) শিশুটিকে কোয়েল পাখির ডিম দেওয়ার কথা বলে তাদের ঘরের ভেতরে নিয়ে যায়। তখন তাদের বাড়িতে কেউ ছিল না। ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। রায়হান তাকে ধর্ষণ চেষ্টা করেছে বলে জানিয়েছে। শিশুটিকে প্রথমে চৌগাছা উপজেলা হাসপাতালে ভর্তী করে। অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তী করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক শায়লা শারমিন তিথি বলেন, প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিশু মেয়েটি ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তবে পরীক্ষার রিপোর্ট আসার পরে ধর্ষণ হয়েছে কিনা জানাযাবে।
আরএমও ডাক্তার আরিফ আহম্মেদ বলেন, সাড়ে ৪ বছরের এক মেয়ে শিশু যৌন হয়রানির ঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছে। মেয়েটির শরীর থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ধর্ষণ হয়েছে কি না তা রিপোর্ট আসার পরে জানা যাবে।
এ ব্যাপারে জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এমন একটা অভিযোগ শুনেছি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। আমাদের একটু সময় দিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান