শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে মুড়িমিল মালিককে ছুরি মেরে পাঁচ লাখ টাকা ছিনতাই

যশোরের মণিরামপুরে ‘জনপ্রিয়’ মুড়িমিল মালিক নারায়ন চন্দ্র দাসকে (৭৫) ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে পৌর এলাকার তাহেরপুরে এ ঘটনা ঘটে।

নারায়ন চন্দ্র ওই গ্রামের মৃত নকুল চন্দ্রের ছেলে।

গুরুত্বর আহত মিল মালিককে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত মিল মালিকের স্ত্রী কানন বালা বলেন, ‘দিনভর বিভিন্ন দোকান থেকে পাওনা সংগ্রহ করে ব্যাগভর্তি পাঁচলাখ টাকা নিয়ে আমার স্বামী মিল থেকে বাড়ি ফিরছিলেন। মিলের অদূরে আমাদের বাড়ি। বাড়ি আসার পথটি বেশ ফাঁকা। তিনি মিল ছেড়ে কিছুদূর আসলে মুখবাধা এক যুবক হানা দিয়ে ব্যাগ ছিনিয়ে নিতে চায়। ধস্তাধস্তির একপর্যায়ে যুবক আমার স্বামীর ডানপাশে পাজরের নিচে ও ডান হাতে ছুরি মেরে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে সবাই এগিয়ে এসে তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ডাক্তার যশোর সদর হাসপাতালে পাঠায়।’

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর হোসেন শিমুল বলেন, ‘ছিনতাইকারী রোগীর ডানপাশে পেট ও বুকের মাঝামাঝি এবং ডান হাতে ছুরিকাঘাত করেছে। অবস্থা গুরুত্বর হওয়ায় রোগীকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।’

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। লোকমুখ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। স্বজনরা বলছেন ব্যাগে ৩০ হাজার টাকা ছিল।’

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক