বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে লাগামহীন বাজারে যেয়ে মাথাঘুরে যাচ্ছে নিম্ন আয়ের মানুষের

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মুদি মালামালের পাশাপাশি মাছ, ডিম, সবজিসহ সবপণ্যই সর্বোচ্চ দামে বিক্রি করছে ব্যবসায়ীরা। এরমধ্যে আবার লাগাম ছিঁড়ে গেছে কাঁচা মরিচের দামের। সব মিলিয়ে বাজারে চরম অস্বস্তিতে সাধারণ ক্রেতারা। বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষরা সংসারের প্রয়োজনীয় চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছেন না কোনোমতে। অনেককেই বাজার থেকে ফিরতে হচ্ছে ব্যাগের তলানিতে কিছু পণ্য নিয়ে। বৃহস্পতিবার (৬ জুলাই) ও শুক্রবার (৭ জুলাই) রাজগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে- মাছ, শাক-সবজিসহ সবকিছুর দামই বাড়তি। ঈদ পরবর্তী বাজারে এসে অধিকাংশই ক্রেতারা বাজারের অস্বস্তির কথা বলেছেন। রাজগঞ্জ বাজারের বাসিন্দা মোঃ আব্দুস সাত্তার (৫৮) বলেন- বাজারে যাওয়ার কাইদা নেই। সবজির দাম অনেক বেশি। ১০০ গ্রাম কাঁচা মরিচ কিনতে হলো ৫৫ টাকা দিয়ে। তিনি বলেন- যারা সিমিত আয়ের মানুষ, বর্তমানে তাদের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরও বলেন- মাছ বাজারের মাছের সংকট। তারপরেও যা আছে, তার আকাশ ছোঁয়া দাম। তেলাপিয়া ও কার্প জাতীয় মাছ কম-বেশি পাওয়া গেলেও সেগুলোর দাম অনেক। সিমিত আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ৬টাই কেজি ইলিশ মাছ ৭৫০-৮০০ টাকা কেজি। কি করে মানুষ কিনবে? মানুষ আসলে যাবো কোথায়। রাজগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী রাজকুমার বলেন- ঈদের পর এখন মাছের বাজারে ক্রেতার ভিড় বেশি। সেতুলনায় মাছ উঠছে না বাজারে। যেগুলো উঠছে, সেগুলো আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এজন্য খুচরা বাজারে মাছের অনেক দাম।
তিনি বলেন- এ বছর বাজারে মাছের আমদানী কম, এজন্য দামও বেশি। এদিকে বেড়েছে সব ধরনের শাক-সবজির দাম। গোল আলু, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙা, কচুর লতি, ঢ্যাঁড়শ, সবধরনের শাক-সবজির দাম বেড়েছে। রাজগঞ্জ বাজারের শরিফুল ইসলাম নামের একজন সবজি ব্যবসায়ী বলেন- চাহিদার তুলনায় বাজারে সবজি উঠছে কম, এজন্য পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে। সেকারনে খুচরা বাজারেও দিম বেড়েছে। রাজগঞ্জ বাজারে কাঁচা মরিচ কোনো কোনো দোকানে ৬০০টাকা, কোনো কোনো দোকানে ৫০০টাকা প্রতিকেজি দরে বিক্রি হচ্ছে। রাজগঞ্জ বাজারের ক্রেতা সফিউল আলম বলেন- এখন বাজারে আসলেই আতঙ্কে থাকতে হয়। কোন পণ্যের দাম কখন বাড়ছে, তা বলা যাচ্ছে না। একেক দোকানে একেক দাম। তারপরেও মানুষ কিনছে। কারন তার প্রয়োজন তাই। তবে, নিম্ন আয়ের মানুষ কিন্তু চাহিদায তুলনায় সবটুকু কিনতে পারছে না। কষ্টটা তাদের কিন্তু বেশি। কি রেখে কি কিনবে এটা ভাবতে ভাবতে মাথা ঘুরে যাচ্ছে নিম্ন আয়ের মানুষের।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি