শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় ছিনতাইয়ের কবলে পড়ে আ*হ*ত যুবকের মৃ*ত্যু

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে মন্ডল ট্রেডার্সের মালিক রুহুল আমিন জানিয়েছেন।

শার্শা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক উজ্জ্বল হোসেনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রশিদ রোকন (৪২) উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে।

তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন ‘মন্ডল ট্রেডার্সে’ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
এই প্রতিষ্ঠানটি ‘নারিশ ফিড লিমিটেড’ এর ডিলার হিসেবে বিভিন্ন স্থানে মালামাল সরবরাহ করে থাকে।

শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম মামলার বরাতে বলেন, বুধবার আব্দুর রশিদ রোকন বাঁকিতে ফিড বিক্রির টাকা বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল যোগে ফেরার সময় নাভারন সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়ার তরিকুল ইসলাম এর বাড়ির সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমের বাম হাতের বাহুতে কোপ দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এসময় তার কাছে ব্যাগে থাকা ৮লাখ ৫৫ হাজার টাকা তারা নিয়ে পালিয়ে যায়।

পরে ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন (২৪), একই গ্রামের তরিকুল ইসলাম (২৮), চান্দেরপোল গ্রামের ফয়সাল হোসেন (২০) ও ইসলামপুর গ্রামের রাব্বেল হোসেন রাব্বিকে (২১) আটক করে ৮লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান ওসি।

এ ব্যাপারে মন্ডল ট্রেডার্স এর মালিক রুহুল আমিন বাদি হয়ে শার্শা থানায় ওই দিনই একটি মামলা করেন বলে ওসি আরো জানান।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক