শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নি*হ*ত

যশোরের শার্শায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। নিহত পথচারী হবিবর রহমান হবি (৭০) উপজেলার টেংরা গ্রামের মৃত হোসেন মোড়লের ছেলে।

ঘটনাস্থলের পাশের বাড়ির গৃহবধু ও প্রতক্ষদর্শী বিউটি বেগম জানান, নাভারণ থেকে ছেড়ে আসা বাগআঁচড়া অভিমুখে একটি মাহেন্দ্রযোগে সোমবার দুপুর ১টার সময় নিহত হবি কুচেমোড়া নামক স্থানে নেমে পথ পারাপারের সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। এসময় বাসটি দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশের চায়ের দোকানদার জাকির হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার এসআই ইউসুফ শেখ জানান, দুর্ঘটনার সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর রক্ত পড়ে থাকা ছাড়া আর কোন আলামত পাওয়া যায়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে দেখি নিহতের লাশ পড়ে আছে। তবে বাসটি দ্রুত পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানায়। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার