বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর সমাপ্তি

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর সফল সমাপ্তি হয়েছে সোমবার। প্রদর্শনীতে ৯টি স্টলে প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী ডিভাইস ডিসপ্লে করা হয়। সরকারি বিভিন্ন দপ্তর মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য অফিসের পাশাপাশি বেগম খালেদা জিয়া কলেজ, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী ডিভাইসের ডিসপ্লে করে। শিক্ষার্থীদের ডিসপ্লের মধ্যে রয়েছে: মডার্ন ইলেকট্রিক ফিডার, হাইটেক ডুয়েলিং অ্যাপ্লায়েন্স, ডিজাসটার প্রিপিয়ার্ডনেস সেন্টার। নানা ডিভাইস স্মার্টফোনের মাধ্যমে অপারেট করে অতিথি ও দর্শনার্থীদের প্রসংসা কুড়িয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া বিদেশে রপ্তানিযোগ্য মাটির টালি প্রদর্শিত হয় প্রদর্শনীতে। সোমবার উপজেলা অডিটোরিয়াম দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ সেমিনার ও প্রদর্শনীর প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআর এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. অজয় কান্তি মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সায়েন্টিফিক অফিসার রতন কুমার বিশ্বাস, প্রধান সহকারী আনোয়ার হোসেন, সিনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট জমির আলি, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। সমাপনী অনুষ্ঠানে সফল উদ্ভাবকদের পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন