সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের সম্মেলন

বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের যশোর জেলা ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় ঝিকরগাছা বিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আনন্দঘন পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজ এর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. নাসির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নারগিছ নাহার, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, লাউজানী এন এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম সেলিম রেজা।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা ভূইয়া।

সাংগঠনিক আলোচক ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (আদনান হাবিব)।

আমন্ত্রিত অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক ইশা তালুকদার, আব্দুল হান্নান, আব্দুল কাদের, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের যশোর জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক মধু সূদন সরকার প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের যশোর সদর উপজেলার শাখার সভাপতি জিয়াউল করিম।

সম্মেলনে জেলার ৪শতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতি ও বুলবুল আহমেদকে সাধারণ সম্পাদক ও সেলিম খানকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা