শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কলারোয়ার কেঁড়াগাছিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কলারোয়ার কেঁড়াগাছিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে গ্রামবাসিদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অনেক পথচারীকেও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করতে দেখা যায়।

শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজের পর কেঁড়াগাছি (দঃ) পাড়া জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেঁড়াগাছি বাজারে এসে সমবেত হয়।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুরুচিপূর্ণ কর্মের কারণে বিশ্বের শত শত কোটি মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। এ রক্তক্ষরণ বন্ধ করতে হলে অবিলম্বে ফ্রান্স সরকারকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় মুসলিম জনতা তাদের সর্বশক্তি দিয়ে ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে।’

বক্তারা সংসদে নিন্দা প্রস্তাব পাস, ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো এবং ফ্রান্সের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহবান জানান।

এছাড়া, জাতিসংঘ থেকে ফ্রান্সের সদস্য পদ বাতিল করে নবীর কটূক্তিকারীদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান।

বিক্ষোভে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, বিশিষ্ট সমাজসেবক মুনছুর আলী বিশ্বাস, ‌রূপচাদ বিশ্বাস, মাওলানা আবু বক্কর ছিদ্দিক, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা আবু সাঈদ, অহিদুজ্জামান খোকা, আক্তারুজ্জামান, তারিক মন্ডল, আবুল কালাম ,মামুন হোসেন, জাভিদ হাসান, জাহাঙ্গীর, ফেরদৌস, আলমগীর হোসেন, তোতা‌ প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সে মতপ্রকাশের স্বাধীনতা ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রদর্শন করেন ইসলামবিদ্বেষী শিক্ষক স্যামুয়েল প্যাটি। এর জেরে গত (১৬ অক্টোবর) ফ্রান্সের একটি সড়কে ওই শিক্ষকের মাথা কেটে নেয় আবদুল্লাহ আনজরভ নামে ১৮ বছর বয়সী এক কিশোর। যদিও হামলার কিছুক্ষণের মধ্যেই কিশোরকে গুলি করে হত্যা করে পুলিশ। এরপরই ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ বিবৃতি কোটি কোটি মুসলিমের হৃদয়ে আঘাত করে। তার এ ধরনের ইসলামবিদ্বেষী বক্তব্যের পর দেশে দেশে বিক্ষোভ শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা