বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে শনিবার পাঁচ’শ শয্যাবিশিষ্ট আদ-দ্বীন সকিনা হাসপাতাল উদ্বোধন

‘সবার সাধ্যের মধ্যে মানসম্মত সেবা’ ব্রত নিয়ে যশোরের পুলেরহাটে প্রতিষ্ঠিত ১১ তলা বিশিষ্ট পাঁচ’শ শয্যাবিশিষ্ট আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এর শুভ উদ্বোধন আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রমূখ।

হাসপাতালটির উদ্বোধন উপলক্ষে বহির্বিভাগে ৪০ দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। আগামী ১১ মার্চ ২০২৩ হতে ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত বহির্বিভাগে এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি, সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলা, ইউরোলজি, মেডিসিন, ডায়াবেটিস, মনোরোগ, চর্ম, গর্ভকালীন ও গর্ভোত্তর, গাইনি, শিশু, ফিজিওথেরাপি সেবাসমূহ বিনামূল্যে প্রদান করা হবে। একমাস ব্যাপী বিনামূল্যে রোগীদের বিভিন্ন ধরনের অপারেশন করা হবে।

অপারেশনের জন্য ১১ মার্চ থেকে ১৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত রোগী বাছাই কার্যক্রম চলবে। ২০ মার্চ থেকে ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত অপারেশন করা হবে। গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাফি সেবা প্রদান করা হবে। অন্যান্য হাসপাতালের তুলনায় কম খরচে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে।

হাসপাতালের বহির্বিভাগের মাত্র বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ২০০ টাকায় চিকিৎসা সেবা নেওয়া যাবে। যশোর শহরের মধ্যে মাত্র ৩০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। এছাড়া আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), কিডনি ডায়ালাইসিস ইউনিট, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), হাই ডিপেন্ডন্সি ইউনিট (এইচডিইউ), নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ)সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ঢাকা, খুলনা, যশোর ও কুষ্টিয়ায় ৮ টি হাসপাতাল ও ৪ টি মেডিকেল কলেজ রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা