বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর সাংবাদিক ইউনিয়নের সম্মেলন।। শেখ দিনু সভাপতি ও দেওয়ান মোর্শেদ সম্পাদক

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সম্মেলন শেষে ৩ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির প্রধান আনোয়ারুল কবির নান্টু যাচাই বাছাই সাপেক্ষে আগামী ২ বছরের জন্য পুণরায় শেখ দিনু আহমেদকে সভাপতি ও দেওয়ান মোর্শেদ আলমকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ঘোষনা করলে ব্যাপক করতালির মাধ্যমে তা সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। সাবজেক্ট কমিটির অপর দুই সদস্য হলেন বদরুদ্দিন বাবুল ও একেএম গোলাম সরওয়ার।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন তহীদ মনি, সহ-সভাপতি যথাক্রমে সোহরাব হোসেন ও খান কেএম শরাফত উদ্দীন (বাঘারপাড়া), সিনিয়র যুগ্ম সম্পাদক মোকাদ্দেছুর রহমান রকি ও যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান কাকা, কোষাধ্যক্ষ আল মামুন শাওন, দপ্তর সম্পাদক নিজাম উদ্দীন ভুঁইয়া শিমুল, নির্বাহী সদস্য যথাক্রমে মনিরুল ইসলাম মনি (শার্শা), কাজী হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, হুরে জাহান উর্মি ও কামরুল ইসলাম (অভয়নগর)।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যমে সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শেখ দিনু আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে’র সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা একেএম গোলাম সরওয়ার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তহীদ মনি, সহ-সভাপতি ফরিদুজ্জামান, যুগ্ম সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জল, নির্বাহী সদস্য তরিকুল ইসলাম ও মনিরুল ইসলাম মনি, সিনিয়র সদস্য সোহরাব হোসেন, মুুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, আব্দুর রহমান, আতাউর রহমান জসি, অহেদুজ্জামান মুক্ত, তরিকুল ইসলাম মিঠু, কামরুল ইসলাম, এমএন শাহীনুল হক প্রমুখ।

সভায় কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদকের রিপোর্টে কোনো ভুল না থাকায় তা সর্ব সম্মতিক্রমে পাশ হয়। এছাড়া সংশোধিত গঠনতন্ত্র সর্ব সম্মতি ক্রমে পাশ হয়।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা