বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে হবে : পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন; লঞ্চ যাত্রীদের সেবার মান বাড়ানোর লক্ষে কাজ করছে সরকার। যাত্রীদের যেন কোন প্রকার হয়রানি করা না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। তাই লঞ্চ মালিকসহ সংশ্লিষ্টদেরকে যাত্রীদের সেবার গুনগত মান নিশ্চিত করতে হবে। লঞ্চের ভেতরের পরিস্কার পরিছন্ন রাখতে হবে। কেন্টিনে খাবারের গুনগত মান ঠিক রেখে সুলভ মূল্যে বিক্রি করতে হবে। আর অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করা যাবে না। এব্যাপারে লঞ্চ মালিকসহ সংশ্লিষ্টদের বিশেষ নজরদারি রাখতে হবে

আসন্ন ঈদ উল ফিতরকে সামনে সোমবার ঢাকায় পানি ভবনে শরীয়তপুরে চলাচলাকারী সকল লঞ্চ মালিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

যাত্রীদের উদ্দেশ্য উপ-মন্ত্রী বলেন, যাত্রীদেরকেও সচেতন হতে হবে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই তাড়াহুড়ো করে লঞ্চে ভ্রমণ করবেন না। একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না। তাই সাবধানে যাতায়াত করবেন। এছাড়াও কোনো সমস্যা হলে সংশ্লিষ্টদের জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। নৌপরিবহন খাতেও অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। নৌপরিবহন খাতকে আরও আধুনিক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কতৃপক্ষ, লঞ্চ মালিক, ইজারাদার ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই যাত্রী সেবার গুনগত মান সন্তোষজনক হবে। তিনি শরীয়তপুর সহ সারাদেশের লঞ্চ সেবাকে আরও আধুনিক করতে যা যা করণীয় তা করারও আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম ও মেরিনা জাহান কবিতা এমপি।

লঞ্চ মালিকদের মধ্যে বক্তব্য রাখেন, মিলন লস্কর, জামাল মেলকার, গাজী সালাউদ্দিন, মিরাজ খন্দকার, লিটন শেখ, ফজলুল হক, খোকন ঢালী, রজমান আলী বাদল, আবু কালাম, সিদ্দিক ভূইয়া প্রমূখ।
তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম