বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যেসব কথা বলা হচ্ছে সবই অতিরঞ্জিত : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যেসব কথা বলা হচ্ছে সবই অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে অন্তর্ভুক্তদের তালিকা আপনারা পেয়েছেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এ ধরনের তালিকা পাইনি। আমাদের কাছে কোনো নাম, যাদের তারা (যুক্তরাষ্ট্র) ভিসা দেবে না, সেটা আমাদের কাছে আসেনি। যেগুলো বলা হচ্ছে সেগুলো মনে হয় সবই অতিরঞ্জিত, সত্যি ঘটনা নয় এগুলো।

বলা হচ্ছে অনেক পুলিশ কর্মকর্তার বাড়ি আছে যুক্তরাষ্ট্রে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের কাছে এ ধরনের সংবাদ নেই। আমরা শুনি, আমাদের কাছে প্রমাণ আসেনি। আমরা তো শুনি সবারই আছে। অনেকের আছে। ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। পুলিশের শুনতেছি থাকতে পারে। সবারই আছে।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র তো অনেকের যাওয়ার জায়গা, বাসস্থানের জায়গা। এজন্য অনেকে হয়তো গিয়েছেন, বাড়ি করেছেন। তাদের দেশের আইন মেনে যদি তারা করতে পারেন। সেখানে আমাদের কিছু বলার নেই।’

এদের অর্থের উৎস কী- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সেই বিষয়ে তারা জবাব দেবেন। সরকার জবাব দেবে না। তারা সেই দেশের সরকারকে জানান দেবেন। আমাদের দেশ থেকে যদি (অর্থ) নিয়ে যায় আমরা সেটা দেখবো।

নির্বাচনকে কেন্দ্র করে আন্ডার ওয়ার্ল্ড সক্রিয় হচ্ছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা আন্ডার ওয়ার্ল্ড তৈরি করেছিল, বাংলা ভাইয়ের জন্মদাতা কারা, কারা হাত-পায়ের রগ কেটে মেধাবী ছাত্রদের হত্যা করেছিল। সেগুলো আপনারা সবাই জানেন। তারা যদি আবার বিশ্বাস করে সেই ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করবে, তবে সেটা তাদের ভুল ধারণা। সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে চলে, জনগণ যতক্ষণ সরকারের পক্ষে থাকবে ততক্ষণ এ ধরনের ধ্বংসাত্মক রাজনীতি করে কেউ সুবিধা পাবে না।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর