রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে বিলিয়ন ডলারের কোকেন চালান জব্দ

এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মাদক জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড, যা দেশটিতে জব্দ হওয়া সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় মাদকের চালান।

দক্ষিণ আমেরিকার কাছে সমুদ্রে অভিযান চালানোর সময় এই মাদক জব্দ করা হয়। এগুলোকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এনে খালাস করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবদনে জানা গেছে, সেখানে ছিল ৩০ টনেরও বেশি কোকেন ও মারিজুয়ানা।

এগুলো এখন আছে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বন্দরে।
দক্ষিণ আমেরিকা থেকে আসা মাদকের চালান ঠেকাতে ক্রমশ বিভিন্ন কৌশল রপ্ত করছে মার্কিন কোস্ট গার্ড। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি।

ড্রোন ও ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে মাদক।

এসব ক্যামেরা কোকেনবাহী নৌকার সামান্য তাপও শনাক্ত করতে পারে।

বিশ্বের সবথেকে বেশি কোকেন তৈরি করা হয় কলোম্বিয়াতে। এটি মার্কিন মিত্র হিসেবে পরিচিত। তারপরও সাম্প্রতিক এই মাদক জব্দ ইঙ্গিত দিচ্ছে যে সেখানে কোকেনের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

হোয়াইট হাউজের মাদক নিয়ন্ত্রণ দফতরের প্রধান ড. রাহুল গুপ্ত বলেন, যেখানে আঘাত করলে মাদক পাচারকারীদের সব থেকে বেশি ব্যাথা লাগবে আমরা সেখানেই আঘাত করছি। বাইডেন প্রশাসন মাদকাসক্তি নিরাময়ে জাতীয় বাজেট বৃদ্ধির পরিকল্পনা করছে। এছাড়া দেশে মাদক প্রবেশ ঠেকাতে আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে তারা।

হোয়াইট হাউজের সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, ২০২০ সালে কলোম্বিয়ায় ২ লাখ ৪৫ হাজার হেক্টরে কোকা চাষ হয়েছে। এ দিয়ে এক হাজার টন কোকেন উৎপাদন সম্ভব।

সূত্র: স্কাই নিউজ, এবিসি নিউজ

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল