বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্র থেকে চিনি কিনতে যাচ্ছে সরকার

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কিনতে যাচ্ছে সরকার। ভার্জিনিয়ার অ্যাকসেনচুয়েট টেকনোলজি কোম্পানির কাছ থেকে এ চিনি কেনা হবে। এতে খরচ পড়বে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।

বুধবার (১৭ মে) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ চিনি কেনা হবে। প্রতি কেজি চিনির দাম ধরা হয়েছে ৮২ দশমিক ৮৫ টাকা। আগের ক্রয়মূল্য ছিল ৮২ দশমিক ৯৪ টাকা।

যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কেনো ব্যত্যয় হলো কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার আমি রাখি না। আমি কেবল সভায় যা পাস হয়েছে, তা তুলে ধরেছি।’

এ সময় তিনি বলেন, ’কর্ণফুলী সার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন ব্যামেগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে সরকার। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এই সার কেনা হবে। এ ছাড়া সৌদি আরব থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে।’

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তিতে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার কিনবে সরকার। কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের জন্য (বিএডিসি) কেনা হবে এ সার। এই প্রতিষ্ঠানের জন্য মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার কেনা হবে। কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকেও ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার কেনার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গেবিস্তারিত পড়ুন

  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর
  • পে স্কেলে উচ্চ পদে কমবে ইনক্রিমেন্ট, বাসা ভাড়াতেও কাটছাঁট
  • আরও ৯০ দিনের ডাকসুর দায়িত্বে সাদিক কায়েমরা, তবে…
  • আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটির প্রতিবেদন
  • ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ জনের অর্ধেক সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
  • ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড রায়
  • ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী