রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরায় আলোচনা ও দোয়ানুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিকালে সাতক্ষীরা নিউমার্কেটস্থ দলীয় কার্যালয়ে, ‘ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৫ বছর’ পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদ।
আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তবিবুর রহমান।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও সাবেক ভিপি নুরুল হক নুর সহ সকল নেতাকর্মীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রার্থী মোঃ হাসানুর রহমান হাসান, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমান, সহ-সভাপতি আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, জেলা পেশাজীবি পরিষদের সভাপতি মোঃ হাফিজুর রহমান,
ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সারাফাত হোসেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আমিনুর আদনান।
এ সময় বক্তারা বলেন, “যুব অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক, ন্যায়ের পক্ষে, বৈষম্যবিরোধী সংগঠন হিসেবে পাঁচ বছর ধরে দেশের তরুণ সমাজের কথা বলে যাচ্ছে।”
তাঁরা আগামীতেও দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন