শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যেসব ক্লান্তি ও হতাশায় গোনাহ মাফ হয়

যিনি মহান রবের সন্তুষ্টি পেয়ে যান, দুনিয়ার সব কিছুই তার জন্য হয়ে যায়। মুমিনের সবচেয়ে বড় পাওয়া এটি। এ কারণেই মুমিনের ছোট ছোট কষ্টগুলোও গোনাহ মাফ এবং সাওয়াব লাভের কারণ হয়ে যায়। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিন বান্দার ছোট ছোট কষ্ট ও দুঃখ-বেদনার প্রাপ্তি সুন্দরভাবে তুলে ধরেছেন। হাদিসে এসেছে-

হজরত আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মুসলিম ব্যক্তির উপর যে-

– ক্লান্তি,

– রোগ-ব্যাধি,

– উদ্বেগ উৎকণ্ঠা ও দুশ্চিন্তা এবং

– কষ্ট ও পেরেশানি আসে;

– এমনকি যদি তার দেহে একটি কাঁটাও বিঁধে তাতেও ওই বান্দার গোনাহ ক্ষমা করে দেয়া হয়।’ (বুখারি, মুসলিম)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, সব সময় ছোট কিংবা বড় সব দুঃখ-বেদনা, হতাশা, উদ্বেগ-উৎকণ্ঠা কিংবা যে কোনো ছোট-বড় অসুস্থতা ও দুর্ঘটনায় মহান আল্লাহর ওপর ভরসা করা। প্রশান্তি ও সুস্থতা লাভে ধৈর্যধারণ করা। গোনাহ মাফের আশা করা। তবেই মহান আল্লাহ তাঁর বান্দার গোনাহ ক্ষমা করে দেবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গোনাহ থেকে মুক্তি লাভে উল্লেখিত বিষয়ের ক্ষেত্রে ধৈর্যধারণ ও তাঁর ওপর ভরসা করার তাওফিক দান করুন। হাদিসের ঘোষণা অনুযায়ী মুমিন মুসলমানকে ক্ষমা করুন। আমিন।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুনবিস্তারিত পড়ুন

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বোচ্চ একবিস্তারিত পড়ুন

  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি