সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যেসব শর্ত মেনে সৌদিতে যেতে হবে বাংলাদেশিদের

করোনাভাইরাসের কারণে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর সৌদি আরবে যাওয়ার দ্বার খুলেছে বাংলাদেশি নাগরিকদের। তবে এ জন্য বেশকিছু শর্ত মানতে হবে। নির্দিষ্ট সংখ্যক ভিসাধারীরা দেশটিতে আপাতত যেতে পারবেন।

বুধবার এ সংক্রান্ত বেশকিছু নির্দেশনা ওয়েবসাইটে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে বলা হয়, এক্সিট, এন্ট্রি, রেসিডেন্ট, ইকামা ও ভিজিট ভিসায় যাদের ভিসার মেয়াদ আছে, তারা সৌদি আরব যেতে পারবেন। ভিসার মেয়াদ ‘ABSHER’ অ্যাপসে অথবা https://www.absher.sa/portal/landing.html লিংকে প্রবেশ করে চেক করা যাবে।

যাত্রীকে সৌদি আরব ল্যান্ডিংয়ের সময় থেকে আগের ৪৮ ঘণ্টার মধ্যে সরকার অনুমোদিত ল্যাব থেকে কোভিড-১৯ টেস্ট করাতে হবে। করোনা নেগেটিভ রেজাল্ট এলে কেবল সৌদি আরবে যেতে পারবেন। করোনা নেগেটিভ সার্টিফিকেটের ৬টি কপি যাত্রীর সঙ্গে রাখতে হবে।

যাত্রীকে বোর্ডিং পাস সংগ্রহের আগেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফরম ডাউনলোড করে তা পূর্ণ করে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষরিত ফরমটি সৌদি আরব এয়ারপোর্টে পৌঁছানোর পর এয়ারপোর্ট হেলথ কন্ট্রোল রুমে জমা দিতে হবে।

যাত্রীকে বোর্ডিং পাস সংগ্রহের আগেই এন্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ‘ TATAMAN’ ও ‘TAWAKKALNA’ অ্যাপস ডাউনলোড করে যাত্রীর সঙ্গে করে সৌদি আরব নিয়ে যেতে হবে।

টিকিট বুকিংয়ের সময় যাত্রীর সৌদি আরবের একটি মোবাইল নম্বর (CTCM) ও যাত্রীর ইমেইল আইডি (CTCE) বুকিং PNR এ প্রদর্শন করতে হবে।

এসব শর্তাবলী লঙ্ঘন করলে সৌদি সিভিল এভিয়েশন আইনের ১৬৩ ধারা অনুযায়ী বড় ধরনের জরিমানা করা হবে বলেও জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী