বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোরের হয়বতপুরে যৌতুকের দাবিতে ফরহাদ হোসেন (৩২) নামে এক ব্যক্তি তার স্ত্রীকে শ্বাসরোধ ও নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে নাটোর আধুনিক সদর হাসপাতালে। শনিবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার হয়বতপুর গ্রামে এ ঘটনা।

গৃহবধূর পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৭ বছর আাগে হয়বতপুর গ্রামের রওশন শিকদারের ছেলে ফরহাদ আলীর (৩০) সঙ্গে নলডাঙ্গা উপজেলার শিবপুর বৈদ্যবেলঘড়িয়া গ্রামের বাবু মিয়ার মেয়ে সুলতানা বৃষ্টির বিয়ে হয়।

বিয়ের পর বছর দুয়েক তাদের দাম্পত্য জীবন ভালো কাটলেও পরবর্তী সময় নেমে আসে অশান্তির কালো ছায়া।

যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে নানা অজুহাতে মারধর করতো তার স্বামী। কয়েকদিন আগে টাকার জন্য স্ত্রীর সঙ্গে ফের ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে ওই গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

স্বামীর নির্যাতন সইতে না পেরে তিন বছরের ছেলে আরাফাতকে সাথে নিয়ে গাজীপুরে গার্মেন্টস কর্মী মায়ের বাসায় চলে যায়। পরে ফরহাদের বাবা এবং আত্মীয়স্বজনের অনুরোধে সুলতানা বৃষ্টিকে বাবার বাড়িতে ফিরিয়ে আনা হয়।

শুক্রবার বিকেলে বৃষ্টির বাবার বাসায় এলাকার গণ্যমান্য লোকদের উপস্থিতিতে এক সালিশ মীমাংসা অনুষ্ঠিত হয়। সালিশে ফরহাদের বাবা রওশন শিকদার পুত্রবধূকে আর মারধর বা অত্যাচার করা হবে না মর্মে অঙ্গীকার করে বৃষ্টিকে সেদিনই নিজের বাসায় নিয়ে যায়।

কিন্তু বৃষ্টি শ্বশুর বাড়িতে পৌঁছামাত্র স্বামী ফরহাদ দরজা-জানালা বন্ধ করে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকেল পর্যন্ত একাধিকবার মারধর করে। এছাড়া গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে গৃহবধূর পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর প্রতিবেশীদের সহায়তায় গৃহবধূকে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে গৃহবধূর স্বামী ফরহাদ শিকদার জানান, আমি দাম্পত্য কলহের কারণে বকাঝকা করেছি।

মারধর করিনি। বাচ্চা নিয়ে সে চলে যাচ্ছিল। আমি বাচ্চা কেড়ে নেওয়ার সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাত লাগতে পারে।

লক্ষীপুর খোলাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, সালিশ মীমাংসা করে ওই গৃহবধূকে শ্বশুরের হাতে তুলে দেওয়া হয়েছিল। পুত্রবধূকে আর নির্যাতন করা হবে না মর্মে অঙ্গীকার করেছিলেন। পরে কি হয়েছে আমি জানি না।

নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতা জহুরুল ইসলাম বাবু জানান, দরিদ্র পরিবারের সন্তান বৃষ্টি আমার প্রতিবেশী। খুব লক্ষী মেয়ে। যৌতুকের কারণে দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করা হচ্ছে। এবার তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। আমরা এলাকাবাসী তার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর