শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রকমারি আমের বিপুল সমাহারে জমজমাট বেলতলা পাইকারি আমবাজার

শেখ জিল্লু, কলারোয়া: সাতক্ষীরা ও যশোর জেলার প্রবেশদ্বারে মহাসড়কের উভয় পাশে গড়ে উঠেছে এ জনপদের সর্ববৃহৎ আমের বাজার বেলতলা আমবাজার।

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর ও যশোর জেলার শার্শা উপজেলার বাগুড়ি (বেলাতলা) এলাকাজুড়ে এ আমবাজারের অবস্থান। ভিন্ন জেলা ও উপজেলার আম ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মিলেমিশে চালিয়ে যাচ্ছেন এ আমবাজারটি। প্রায় একশর মতো আমের আড়ত রয়েছে এ বাজারে। বছরের এই মৌসুমে এলাকা পাইকার ও বিক্রেতাদের উপস্থিতিতে মুখরিত থাকে।

শনিবার (১৮ মে) সরেজমিন এ জমজমাট আমবাজার ঘুরে দেখা যায়, সব ধরনের মানসম্মত আমের বিপুল সমাহার। বাজারে আসা আমের সিংগভাগই হলো গোবিন্দভোগ। এছাড়া রয়েছে রোম্বাই, গোপালভোগ, গোপালখাস, সরিখাস, বৈশাখী, লতা জাতের আম। বেশিরভাগ আমই বেশ পুষ্ট ও পরিপক্ব। সময় হয়নি তবুও দেখা গেল অল্প পরিমাণ হিমসাগর আম বাজারে আসতে শুরু করেছে। সামনে খারাপ আবহওয়ার পূর্বাভাস থাকায় আগাম বাজারে আসতে শুরু করেছে হিমসাগর-এমনটি দাবি এখানকার ব্যবসায়ীদের।

যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে অবস্থিত আমের আড়তগুলো যেন দৃষ্টিনন্দন আমের এক রাজ্য! বাজারের পাশের গ্রামীণ পাকা সড়কজুড়ে দাঁড়িয়ে রয়েছে ছোট-বড় ট্রাকের সারি। মৌসুমের শুরুতে প্রতিদিনই ৫০ মেট্রিক টনের বেশি আম এই ট্রাকযোগে চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে।

আমবাজারে এ প্রতিবেদকের সাথে আলাপকালে বেলতলা পাইকারি আম ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হোসেন বলেন, প্রতিদিন সকাল নয় টা থেকে বাজার শুরু হয়ে শেষ হয় বিকেল চার টার মধ্যে। আগামী ২২ মে হিমসাগর গাছ থেকে নামানোর কথা থাকলেও এখন তা বাজারে নিয়ে আসার বিষয়ে তিনি বলেন, অধিকাংশ হিমসাগর আগাম পরিপক্ব হয়ে যাওয়ায় তা বাজারে তোলা হচ্ছে। আমের গুণগত মানকে এ বাজারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়ে থাকে।

আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এ বছর আম কম উৎপন্ন হওয়ায় দামও বেশি। ফলে আম চাষীরা ভালো দাম পেয়ে যথেষ্ট খুশি। তিনি বলেন, গোবিন্দভোগ মণপ্রতি ১৮শ টাকা থেকে মানভেদে দুই হাজার টাকা, গোপালভোগ-বোম্বাই জাতের দাম ১২শ থেকে ১৬শ টাকায় বেচাবিক্রি হচ্ছে।

তিনি বলেন, বাজারে রাসায়নিকে পাকানো বা অপরিপক্ব আম তোলা যাবে বলে সকল জানিয়ে দেওয়া হয়। এই বাজারে মানসম্মত আমই কেবলমাত্র তোলা যায়।

বাজার ঘুরে কথা হয়, আল্লার দান ফল ভান্ডারের স্বত্বাধিকারী মোক্তারুজ্জামানের সাথে। তিনি জানান, ছোট-বড় মিলিয়ে বাজারে একশর মতো আমের আড়ত থেকে মৌসুমের শুরুতে প্রতিদিন ৫০ মে. টনের বেশি আম ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে যায়। পরে এই পরিমাণ দ্বিগুণের বেশি হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বেলাতলা আমবাজারের ব্যবসায়ীরা জানান, আর দশ/বার দিন পর বাজারে উঠবে সুস্বাদু ন্যাংড়া আম। তারপরে সবশেষে উঠবে আ¤্রপালি আম। তবে ন্যাংড়া আম বাজারে আসার পর আরও বেশি জমজমাট হবে এই বেলতলা পাইকারি আমবাজার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব