বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার থেকে মেঘমুক্ত, বাড়তে পারে শীত

লঘুচাপের প্রভাবে শুক্রবার দেশের একাধিক স্থানে বৃষ্টি হয়েছে। শনিবার বিকেলের পর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে। রবিবার থেকে মূলত আকাশ মেঘমুক্ত হবে। এরপর শীত বাড়বে। দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, পঞ্চগড়ে শীতের সঙ্গে যোগ হয়েছে ঝোড়ো বৃষ্টি। এতে জেলায় হাড়-কাঁপানো শীত অনুভূত হচ্ছে। হাট-বাজার থেকে শুরু করে পথঘাট ফাঁকা হয়ে গেছে। নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
কুড়িগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। গতকাল ভোর থেকে বৃষ্টি শুরু হয়। থেমে থেমে মেঘের গর্জন বর্ষার আমেজ নিয়ে আসে প্রকৃতিতে।

গতকাল ভোর থেকে বৃষ্টির পাশাপাশি প্রচণ্ড বাতাসে জয়পুরহাটে আলুক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বেশির ভাগ আলুক্ষেত পানিতে ডুবে গেছে। কয়েক দিন পরেই ক্ষেত থেকে এই আলু তোলার কথা।

কৃষি বিভাগ বলছে, বৃষ্টি থেমে গেলে ক্ষতির আশঙ্কা থাকবে না। জেলার ৪৫টি ইটখোলার প্রায় পাঁচ কোটি কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে দুপুর থেকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। বিকেল নাগাদ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে ঠাণ্ডা বেড়েছে। বৃষ্টির কারণে ক্ষেতে থাকা সয়াবিন, বাদাম, হেলন ডালসহ শীতকালীন মৌসুমি সবজির বীজতলার ক্ষতি হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা