বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রমজানের টিসিবির পণ্য বিক্রি শুরু, কার্ডের সংখ্যা বাড়ানোর কথা জানালেন বাণিজ্যমন্ত্রী

সাধারণ মানুষের কথা চিন্তা করে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাডানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার জন্য আমাদের এ কার্যক্রম। রমজান মাসের আগেই মানুষের হাতে পণ্য পৌঁছে দেওয়া হবে। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম যখন বেড়েছে, আমাদের দেশেও তার প্রভাব পড়েছে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যাদি দেওয়ার চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

তিনি বলেন, আগামী ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীরা যেন পণ্য পায় সেটা নিশ্চিত করার পাশাপাশি আগামীতে কার্ডের সংখ্যা বাড়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান,ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুর প্রমূখ উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে ঢাকাসহ সারাদেশের এক কোটি কার্ডধারী পরিবার ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় ৫টি পণ্য ভোজ্যতেল, চিনি, খেঁজুর, ছোলা ও মসুর ডাল কিনতে পারবেন। দুই পর্বে চলবে এ কার্যক্রম। প্রথম পর্বের কার্যক্রম আজ শুরু হলো।

উল্লেখ্য, রমজানে টিসিবি প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা ও খেঁজুর ১০০ টাকা কেজি দরে বিক্রি করবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে চিনি, ছোলা এবং খেঁজুর কিনতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা