শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের ঝাঁপায় হাজী বিরিয়ানী খেয়ে এক মাদ্রাসার ৫৩জন ছাত্রসহ প্রায় শতাধিক মানুষ অসুস্থ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের হাজী বিরিয়ানী হাউজের বিরিয়ানী খেয়ে ঝাঁপা দক্ষিণপাড়া হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসার ৫৩জন ছাত্রসহ ওই গ্রামের প্রায় শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এরা সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

শনিবার (০৫ ফেব্রুয়ারি-২০২২) দিবাগত রাত দুইটা-আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।
এ মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন জানান- এ মাদ্রাসার সকল ছাত্ররা মাদ্রাসাতেই থাকে।

স্থানীয় মালয়েশিয়া প্রবাসী মো. মনিরুজ্জামান তার দাদির স্মরণে ওই মাদ্রাসার ছাত্রদের নিয়ে এদিন দুপুরে মিলাদ মাহফিলের আয়োজন করে। রাজগঞ্জ বাজারের হাজী বিরিয়ানী হাউজ থেকে নেওয়া বিরিয়ানী, মিলাদ মাহফিল শেষে ওই মাদ্রাসার প্রত্যেক ছাত্রকে এক প্যাকেট করে দেওয়া হয় এবং তারা সেই বিরিয়ানী খায়। একপর্যায় এদিন দিবাগত রাত দুইটা-আড়াইটার দিকে মাদ্রাসার সকলেই পেটের নানাবিধ রোগে আক্রান্ত হয় এবং তাদের পায়খানা শুরু হয়। তিনি বলেন- পায়খানা এমন পর্যায় শুরু হয়েছে, অনেকেই বাথরুমে যাওয়ার সময় পায়নি। কাপড়ে পায়খানা হয়েগেছে। পরবর্তীতে রোববার (০৬ ফেব্রুয়ারি-২০২২) সকালে স্থানীয় পল্লী চিকিৎসক মো. মনিরুজ্জামান মিলনের কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ্য হয়েছে এবং অনেকে এখনো অসুস্থ রয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই খাবার খেয়ে ডায়রিয়া রোগে মারাত্মক অসুস্থ হয় ওই মাদ্রাসার প্রথম হাফেজ মো. আইয়ুব হোসেন (১৫)।

তার পিতা মো. লোকমান হোসেন (৫৫) সহ পরিবারের সবাই এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও স্থানীয় মো. আবু সাইদ (৫০), মো. ফারুক হোসেন (৫২)সহ কয়েকজন অভিভাবক এই বিরিয়ানী খায় এবং তারাও পেটের নানাবিধ রোগে আক্রান্ত হয়েছে।
ডায়রিয়া রোগে আক্রান্ত মাদ্রাসা ছাত্ররা বলেন- রাত দুইটা-আড়াইটার দিকে আমাদের পেটে ব্যাথাসহ পেটের মধ্যে ভাটভুট শুরু হয় এবং পায়খানা শুরু হয়। এই রাতে কতোবার পায়খানা হয়েছে তা আমাদের হিসেব নেই। এ রোগে আক্রান্ত সকল ছাত্রদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। মিলাদ মাহফিলের আয়োজক প্রবাসী মো. মহিরুজ্জামান বলেন- এই খাবার খেয়ে মাদ্রাসার ছাত্ররাসহ আমার বাড়ির সদস্যদেরও পেটের সমস্যা দেখা দিয়েছে। সবারই পাতলা পায়খানা হয়েছে। আমি এঘটনা হাজী বিরিয়ানি হাউজের মালিককে জানিয়েছি। হাজী বিরিয়ানী হাউজের মালিক পারভেজ এবিষয়ে বলেন- আমি বিরিয়ানী প্যাকেট করে দিছি সকালে, ওরা খায়ছে তিনটার দিকে। ওদের ভুলের কারণে এই ঘটনা হয়ছে।

ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন- স্থানীয় মহল্লাবাসিরা মিলে এই মাদ্রাসা স্থাপন করেছি। এখানে বহু ছেলেরা কুরআন হাদিসের শিক্ষা নিয়ে পড়াশোনা করছে। এই ছাত্রদের কোনো অসুবিধা হলে আমাদের দেখার দায়িত্ব। স্থানীয় পল্লী চিকিৎসক মো. মনিরুজ্জামান মিলন বলেন- ওই ছাত্রদের ডায়রিয়া হয়েছিলো। খাদ্যে ফুড ফয়জনিং-এর কারণে এ সমস্যা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার