বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের হানুয়ারে হাতে ভাজা মুক্তি মুড়ি মানুষের কাছে আজও জনপ্রিয়

রমজান মাস, চলছে গ্রীষ্মের প্রচন্ড গরম। মঙ্গলবার (২০ এপ্রিল-২০২১) গিয়েছিলাম রাজগঞ্জের হানুয়ার বটতলা মোড়ের মুক্তি মুড়ির কারখানায়। সেখানে দেখলাম, কয়েকজন শ্রমিক মুড়ি তৈরির কাজ করছে। দু’জন কারিগর কড়াইতে করে গরম বালুর মধ্যে চাল দিয়ে মুড়ি ভাজায় ব্যস্ত। কেই প্যাকেট ভরে ওজন দিচ্ছে, আবার কেউ ওজন দেওয়া মুড়ির প্যাকেটগুলো বস্তায় ভরছেন। এভাবেই ব্যস্তার মধ্যে চলছে রাজগঞ্জের হানুয়ার বটতলা মোড়ের মুক্তি মুড়ি কারখানার কাজ। এরই মধ্যে যতটুকু জানলাম—রমজান মাস উপলক্ষ্যে ব্যস্ততা বেড়েছে রাজগঞ্জের মুক্তি মুড়ি কারখানার শ্রমিকদের। এই মুক্তি মুড়ি স্থানীয় হাট-বাজারের চাহিদা মিটিয়ে বাইরের কয়েকটি জেলা-উপজেলাও যাচ্ছে।

রাজগঞ্জে একটি মাত্র মুড়ির কারখানা রয়েছে। এ মিলে আধুনিক প্রযুক্তিতে হাতে ভাজা হয় মুড়ি। এজন্য হাট-বাজারে এ মুড়ির চাহিদাও বেশি। দামেও রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। এ মুড়ির এক নামে ক্রেতারা বলেন হানুয়ারের হাতে ভাজা মুড়ি।

মুড়ি তৈরির কারিগর মো. আবু হুরাইরা ও মো. লিটন হোসেন জানান, তাদের কারখানায় শুধু চাল আর লবণ দিয়ে হাতে ভাজা হয় মুড়ি। এখানে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার হয় না। তাই স্থানীয় বাজারসহ এ মুড়ি দিন দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

রাজগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী সুব্রত দত্ত জানান- হানুয়ারের হাতে ভাজা মুড়ির চাহিদা, অন্য মুড়ির থেকে বেশি। আর এখন রমজান মাস এ মুড়ি বিক্রি হয় বেশি। আমি যতটুকু জানি সেখানে চালে শুধু লবণ মিশিয়ে মুড়ি উৎপাদন করা হয়, তাই খেতেও সু-স্বাদু।

মুক্তি মুড়ির কারখানার মালিক পক্ষের প্রতিনিধি মো. মফিজুর রহমান জানান- এখন চালের দাম, শ্রমিকের মুজুরি বেড়েগেছে। যে কারণে উৎপাদন খরচও বেড়েগেছে। তবে আমরা মুড়ির দাম বাড়ায়নি। আগের দামেই বাজারে মুড়ি বিক্রি করতেছি।

মুক্তি মুড়ির কারখানার মালিক পক্ষের আরেক প্রতিনিধি মাস্টার মো. আশরাফুজ্জানমান জানান- অনেক অসাধু ব্যবসায়ী অপরিচ্ছন্ন পরিবেশে মুড়ি ভাজে এবং বাজারজাত করে। আমরা আধুনিক প্রযুক্তিতে কড়াইতে করে মুড়ি ভাজি, এজন্য বাজারে আমাদের মুড়ির চাহিদা বেশি। আর এতে আমাদের খরচও বেশি হয়।

স্থানীয় ব্যবসায়ী মো. আশরাফুজ্জামান, মো. লিটন মিয়া, মো. লিয়াকত আলী বলেন- রাজগঞ্জে এই প্রথম হানুয়ার মোড়ে স্থানীয় কয়েকজন যুবক মিলে একটি মুড়ির কারখানা গড়ে তোলেন। এই মুড়ির কারখানার নাম দেওয়া হয় মুক্তি মুড়ি কারখানা। এখানে আধুনিক প্রযুক্তিতে হাতের সাহায্যে কড়াইতে মুড়ি উৎপাদন করা হয়। এজন্য এ মুড়ি মানসম্মত।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা