বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে নিজের সেচ পাম্পে বিদ্যুৎপৃষ্ট হয়ে নুর মোহাম্মদ সরদার (৬১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি-২০২২) সকালে উপজেলার রাজগঞ্জের চাকলার একটি মাঠে ঘটনা ঘটে।

নূর মোহাম্মদ ওই গ্রামের সরদার পাড়ার মৃত মোকছেদ আলী সরদারের ছেলে।

নিহতের স্ত্রী আম্বীয়া খাতুন বলেন- ‘সোমবার সকালে আমার স্বামী জমিতে সেচ ও সার দিতে যান। প্রতিদিনের ন্যায় আমি তার জন্য খাবার নিয়ে মাঠে যায়। ক্ষেতে তাকে দেখতে না পেয়ে সেচ পাম্পের ঘরে যেয়ে দেখি তিনি পাম্পের মোটরের সাথে থাকা টিউবওয়েলে ওপর পড়ে আছেন।’

আম্বীয়া খাতুন বলেন- ‘আমার স্বামীর কোনো সাড়া না পেয়ে চিৎকার দিলে মাঠের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন বলেন- ‘নূর মোহাম্মদের দেহের দুই অংশে পুড়ে গেছে। এতে আমরা নিশ্চিত হয়েছি বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।’

এএসআই ইমরান বলেন- ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী