সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে মাছের ঘের থেকে মুদি দোকানির লাশ উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় মাছের ঘের থেকে বিল্লাল হোসেন (৪০) নামের এক মুদি দোকানির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ মার্চ-২০২২) সন্ধ্যায় রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের লক্ষণপুর এলাকার জনৈক উজ্জ্বলের ঘেরে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ মাছের ঘেরে থেকে লাশ ও ঘের পাড়ে পড়ে থাকা বিল্লালের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে।

বিল্লাল হোসেন লক্ষণপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে।

তিনি চার কন্যা সন্তানের জনক।

স্থানীয় নেংগুড়াহাট বাজারে তাঁর মুদি দোকান রয়েছে।

পুলিশসহ স্থানীয়রা জানান- ব্যবসা করতে যেয়ে অনেক ঋণ হয়ে যান বিল্লাল। এ নিয়ে স্ত্রী আমেনা খাতুনের সাথে তার প্রায় ঝগড়া হতো। শুক্রবার (১৮ মার্চ-২০২২) বিকেলে স্ত্রীর সাথে ফের ঝগড়া হয় বিল্লালের। এরপর তিনি দোকানে চলে যান। রাতে সেখান থেকে আর বাড়ি ফেরেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উজ্জ্বলের ঘেরে স্বামীর ভাসমান লাশ দেখতে পান আমেনা।

স্থানীয়দের ধারণা বিষপানে বিল্লাল আত্মহত্যা করেছেন। বিষ খাওয়ার পর তিনি ঘেরের পাড়ে বমি করেন। সে বমি খেয়ে একটি শালিখ পাখি মারা গেছে। ঘেরের পাড়ে পাখিটিকে মৃত পড়ে থাকতে দেখা গেছে।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) লিটন মিয়া এদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে বলেন- স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রাথমিক ধারণা করা হচ্ছে ঋণের দায়ে ও স্ত্রীর সাথে অভিমান করে কিছু একটা ঘটেছে। ময়না তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি