বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে রমজানের শুরুতেই ফলের দাম বেড়েছে বাজার মনিটরিং করার দাবি ক্রেতাদের

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে রমজানের শুরুতেই নিত্যপণ্যের দাম আরো এক দফা বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে ফলের বাজারেও। রমজানে ফলের চাহিদা থাকলেও দাম বৃদ্ধির কারণে ক্রেতারা কিনতে পারছে না। শ্রেণিভেদে প্রত্যেক ফলের দাম বেড়েছে।

রমজানের শুরুতেই সব ধরণের ফলের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে রাজগঞ্জ বাজারের খুচরা ব্যবসায়ীরা বলছেন- চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই পাইকারি বাজার থেকে ফল বেশি দামে কিনতে হচ্ছে। আবার সেই অনুযায়ী খুচরা বিক্রি করতে হচ্ছে। আড়তদারদের কারণেই ফলের দাম বাড়ছে এ দাবি খুচরা ফল বিক্রেতাদের। মঙ্গলবার (০৬ এপ্রিল-২০২২) সরেজমিনে রাজগঞ্জ খুচরা বাজার ঘুরে দেখা গেছে- আপেল, আঙুর, মালটা, খেজুর, পেয়ারা, আনারস, তরমুজ, কলা, বেল, পেঁপেসহ রোজায় যেসব ফল বেশি বিক্রি হয় তার প্রায় সবগুলোরই বাড়তি দাম। এর মধ্যে খেজুরের দাম বেড়েছে সবচেয়ে বেশি। খেজুরের মতো বেড়েছে আঙুর ও আপেলের দাম। প্রতিকেজি আপেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা, যা কিছুদিন আগেও ছিল ১৬০-১৭০ টাকা। প্রতিকেজি আঙুর বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকায়। কমলা লেবু বিক্রি হচ্ছে ২৪০ টাকা। মালটা লেবু বিক্রি হচ্ছে প্রায় ৩০০ টাকা প্রতিকেজি। ছোট-বড় বিভিন্ন ধরনের আনার (বেদানা) প্রতিকেজি ২০০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কলা ৮০ থেকে ১০০ টাকা, শশা ৬০ টাকা প্রতিকেজি দরে বিক্রি হচ্ছে।

এই বাড়তি দামে রোজাদার অল্প আয়ের মানুষেরা ফল কিনতে পারছে না। সাধারণ ক্রেতারা বলছেন- ব্যবসায়ীরা কারসাজি করে, অতিরিক্ত দামে ফল বিক্রি করছে। মানুষকে ঠকাচ্ছে ব্যবসায়ীরা। নিয়মিত বাজার মনিটরিং করে এর ব্যবস্থা নেওয়ার দাবি করেন সাধারণ ক্রেতারা।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার