রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন ও সড়কবাতি স্থাপনের উদ্বোধন

জাতির জনকের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন কেককেটে উদযাপন ও মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর-২০২১) সন্ধ্যায় রাজগঞ্জ বাজারে নির্মানাধীন বঙ্গবন্ধু অডিটোরিয়ামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন।

ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আকবার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কওছার আহমেদ ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যাক্ষ কাজী মাহামুদুল হাসান, ডকইয়ার্ক এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, বাংলাদেশ নৌবাহিনীর জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন মোঃ রফিক, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের পরিচালক মোঃ শহিদুল হক খান, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ সামছুল হক মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য- যশোর জেলার ঐতিহ্যের শহর, মুক্তিযুদ্ধের পক্ষের এলাকা ও পর্যটন নগরী রাজগঞ্জকে আলোকিত করতে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) “আলোকিত পল্লী সড়কবাতি” শীর্ষক প্রকল্পের আওতায় রাজগঞ্জ বাজারে নির্মানাধীন বঙ্গবন্ধু অডিটোরিয়াম, বঙ্গবন্ধু ম্যুরালের পাশে ও রাজগঞ্জ বাজারের ভিতরে মোট ১০০ টি সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন করা হবে।

এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ, জেলা আইন শৃংখলা রক্ষা কমিটির সদস্য ও ঝাঁপা শহীদ স্মরণী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক মোঃ মিজানুর রহমান ও ঝাঁপা ইউনিয়ন যুবলীগের ও রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সোহেল রানা।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা