মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে স্ত্রী’র সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

যশোরের মণিরামপুরের রাজগঞ্জ এলাকায় স্ত্রী’র সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সরোয়ার দেওয়ান (৫৫) নামের এক স্বামী।

রবিবার (১৭ এপ্রিল-২০২২) বেলা সাড়ে ১১টার দিকে মণিরামপুরের রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নোয়ালী দেওয়ানপাড়া গ্রামের নিজ বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরাদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

সরোয়ার দেওয়ান ওই গ্রামের জয়নুদ্দিন দেওয়ানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. আজব আলী গাজী জানায়- এদিন সকাল থেকে সরোয়ার দেওয়ান তার স্ত্রী’র সঙ্গে ঝগড়া করে এবং স্ত্রীকে মারধর করে। এরপর স্ত্রী’র উপর রাগ করে বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে ঘরের ভিতর থেকে আড়ার সাথে ঝুলন্ত মরাদেহটি উদ্ধার করে।

ইউপি সদস্য মো. আজব আলী বলেন- ঘটনাস্থলে পুলিশ এসেছিলো। লাশটি ময়না তদন্ত ছাড়াই কাফন-দাফন করেছে ওই পরিবারের লোকজন।

মণিরামপুর থানার এস আই মো. আশরাফুল ইসলাম বলেন- স্থানীয়দের ভাষ্যমতে- ওই ব্যক্তির মাথার সমস্যা। এজন্য আত্মহত্যা করেছে। কারোর কোনো অভিযোগ না থাকায় স্থানীয় লোকজনের অনুরোধে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত