রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে হতাশাগ্রস্থ হয়ে বৃদ্ধর বিষপানে আত্মহত্যা

রাজগঞ্জ আকবার আলী (৮০) নামের এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল-২০২২) সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিভিন্ন চিন্তায় হতাশাগ্রস্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।

আকবার আলী রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামের মৃত পাঁচু মিয়ার ছেলে। এ ঘটনায় মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মণিরামপুর থানার এসআই আল ইমরান জানান- ২-৩ বছর আগে বৃদ্ধর স্ত্রী মারা যান। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

আল ইমরান বলেন- এ ছাড়া সম্প্রতি বৃদ্ধর হার্নিয়া অপারেশন হয়েছিলো। ২-৩ দিন পরপর সেখানে তীব্র ব্যাথা অনুভব করতেন তিনি। এসব কারণে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে বিষপান করেন আকবার আলী। দেখতে পেয়ে স্বজনরা তাকে কেশবপুর উপজেলা হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধর মৃত্যু হয়েছে।

এসআই আল ইমরান বলেন- কোনো অভিযোগ না থাকায় স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া বৃদ্ধর মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের