বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ বাজার মাছ, মাংস, ডিম সব গরিবের হাতছাড়া হয়ে যাচ্ছে

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খুচরা বাজারে অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি বেড়েছে মাছ, মাংস ও ডিমের দাম। এ বাজারে প্রতিপিস আফিল ডিম বিক্রি হচ্ছে সাড়ে ১২ টাকা দরে। বাড়তে শুরু করেছে শাকসবজির দামও। রাজগঞ্জে গরিবের আমিষের চাহিদা পূরণ করে আসছে তেলাপিয়া মাছ। সেই তেলাপিয়া মাছের গায়েও এখন আগুন জ্বলছে। যেনো সম্পূর্ণ ক্রয় ক্ষমতার বাইরে!

রাজগঞ্জ বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীতে অসহায় গরীব মানুষসহ মধ্যবিত্তরাও।

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি-২০২৩) ও শনিবার (১৮ ফেব্রুয়ারি-২০২৩) সকালে রাজগঞ্জ খুচরা বাজার ঘুরে এসব বিষয় নজরে এসেছে।

রাজগঞ্জ বাজারে যে মাছ ১০০ টাকা কেজিপ্রতি বিক্রি হতো, তা এখন ১৬০ থেকে ১৮০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে। আর বড় মাছগুলো, যেনো দর করাও যাচ্ছে না।

এই বাজারে দীর্ঘদিন ধরে মাছ বিক্রি করেন রাজ কুমার। তিনি জানান- এখন মাছের দাম বেশি যাচ্ছে। আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে। যে কারণে খুচরাও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দেখা গেছে- ক্রেতা-বিক্রেতা উভয়ে দরকষাকষি করে মাছ বিক্রি করছে।

এদিকে- একজন মাছ চাষি বলেন- মাছের খাদ্যের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, মাছ ধরার লোকদের মুজুরী বেড়েছে। এ মাছের দামওতো বাড়বে, এটায় স্বাভাবিক।

তিনি মন্তব্য করে বলেন- বাজারের যে অবস্থা, তাতে গরীব মানুষ মাছ, মাংস খেতে পারবে না।

মাছ কিনতে আসা একজন স্বল্প আয়ের মানুষ জানান- সারাদিন যে টাকা ইনকাম করি, তা দিয়ে বাজার-ঘাট করতে আসলেই বিপাকে পড়তে হয়।

আরেকজন স্বল্প আয়ের মানুষ নয়াবালী। তিনি বলেন- বাজারে সব জিনিসের দাম হু হু করে বাড়ছে। এই অবস্থায় সংসার টানটান ভাবে চলছে। সেই নুন আনতে, পান্তা ফুরানোর মতো অবস্থা।

বাজার ঘুরে দেখাগেছে- রাজগঞ্জ বাজারে আফিল ডিম সাড়ে ১২ টাকা প্রতিপিস, কাটা ব্রয়লার মুরগী প্রতিকেজি ২৮০ টাকা, কাটা বাদে দেশি মুরগী ৫০০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা আর ছাগলের মাংস ১১০০ টাকা প্রতিকেজি দরে বিক্রি হচ্ছে। যা সম্পূর্ণ গরীব ও মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা