শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীবাসী যানজটে নাজেহাল

রাজধানীর বনানী কবরস্থান থেকে মহাখালী বাসস্ট্যান্ড সড়ক। যেখানে যানজট লেগেই থাকে। ছুটির দিনেও এই জট থেকে রেহাই পান না নগরবাসী। চালকদের দাবি, সড়কের জায়গায় বিআরটিএ ও সেতু ভবনসহ একাধিক স্থাপনা থাকায় হঠাৎ করে রাস্তা সরু হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। সমস্যা স্বীকার করে উত্তর সিটির মেয়র আতিক মনে করেন, ভবন অপসারণ করা উচিত।

প্রতিদিন যানজট লেগে থাকে বিমানবন্ধর সড়কে। মূলত পুরো বিমানবন্দর সড়কটি প্রশস্ত হলেও মহাখালী ফ্লাইওভারের মুখে এসে বিআরটিএ ও সেতু বিভাগের বিশাল দুটি ভবন থাকায় হঠাৎ করেই রাস্তাটি সরু হয়ে গেছে। এতে ফ্লাইওভারের নিচের দিকের গাড়ির চাপে ফ্লাইওভারমুখী গাড়িগুলোকে এভাবেই আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। ওই ভবন দুটি ছাড়াও বনানী কবরস্থান থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত রাস্তার জায়গায় আরো রয়েছে ৭ থেকে ৮টি বড় স্থাপনা।

এক বাস ড্রাইভার বলেন, ‘উত্তরা থেকে কোনো যানজট ছাড়া আসলেও মহাখালী আসলে যানজটে পড়তে হয়। ফ্লাইভারের নিচ দিয়ে যে গাড়িগুলো যায় যানজটের সময় সে গাড়িগুলো ফ্লাইওভারের মুখ আটকে রাখে যার ফলে ফ্লাইওভারমুখী গাড়িগুলোও ফ্লাইওভারে উঠতে পারে না। ফলে সৃষ্টি হয় আরও তীব্র যানজট।’

এক সিএনজি ড্রাইভার বলেন, ‘সেতু ভবন এবং বিআরটিএ ভবন করার কারণে পুরো রাস্তা সরু হয়ে গেছে।’

রাস্তার জায়গায় সরকারি ভবনগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে দাবি করে উত্তরের মেয়র বলছেন, ভবনগুলো অপসারণ করে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সেতু ভবন যখন হলো এটা কিন্তু চিন্তা করে নাই যে রাস্তা সরু হয়ে যাবে। সড়ক ও জনপদের জায়গা বলে তারা ভবন তৈরি করবে এটা ঠিক না। এ ধরনের ভবন যদি তৈরি হয় এটা জনগন ভালোভাবে নেবে না। সেতুমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন। কীভাবে এটাকে স্থানান্তর করা যায়।’

তবে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার জানিয়ে কথা বলতে রাজি হননি সড়ক পরিবহন সচিব।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে