শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে ডিএনসিসি

রাজধানীর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পিছু হটেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অভিযান পরিচালনাকারী দল।

বৃহস্পতিবার (১১ই মে) সকালে কাঁচামালের আড়ত মার্কেট ভবন সিলগালা করতে অভিযান শুরু করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। এ সময় ব্যবসায়ীদের তোপের মুখে আধা ঘণ্টাও অভিযান চালাতে পারেননি তারা।

তড়িঘড়ি করে অভিযান শেষ করে ফেরার মুখে করপোরেশনের কর্মকর্তারা বলেন, ২৫ মে’র মধ্যে ব্যবসায়ীরা নিজ থেকে চলে না গেলে, আবারও অভিযান করবে তারা। তবে ব্যবসায়ীরা বলছেন, তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে মানবেন না তারা।

কাঁচামালের আড়ত ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সর্বশেষ গত মাসে নোটিশ দেয়া হয়েছিল। আড়ত ভবনের ঘিঞ্জি পরিবেশে পৌনে দুইশর মতো দোকান রয়েছে। অভিযানের উদ্দেশ্যে ছিল, আড়ত ভবনের এসব দোকানগুলোর গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব ধরণের সেবা বিচ্ছিন্ন করে দেয়া।

অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীরা জোট বেধে বিরোধিতা করতে শুরু করেন। তাদের দাবি, নির্দিষ্ট জায়গায় তাদের ব্যবসার সুযোগ করে দিলে নিজে থেকেই সরে যাবেন ব্যবসায়ীরা।

ঘটা করে মিডিয়া ডেকে বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজার কাঁচামালের আড়ত মার্কেট ভবন সিলগালা করতে যায় ডিএনসিসি। এসময় অবৈধ উচ্ছেদ মানি না, মানবো না বলে অনবরত শ্লোগান দিতে থাকেন ব্যবসায়ীরা।

হ্যান্ড মাইকে তাদেরকে শান্ত করার চেষ্টা করলে আরও আগ্রাসী হয়ে ওঠেন ব্যবসায়ীরা। ফলে অনেকটা নিরুপায় হয়েই পিছু হটে সিলগালা করতে যাওয়া কর্মকর্তারা।

সিটি করপোরেশনের কর্মকর্তারা বলেন, ঝুঁকিপূর্ণ এই ভবন ছেড়ে দিতে আগে অসংখ্যবার নোটিশ দেয়া হয়েছে। সর্বশেষ গেলো ১৩ এপ্রিল নোটিশ দিয়ে ২০ এপ্রিলের মধ্যে মার্কেট খালি করতে বলেছিল তারা। কিন্তু ব্যবসায়ীরা তা করেনি। তবে তাদেরকে ২৫ মের মধ্যে ভবন খালি করার কথা বলছে উত্তর সিটি করপোরেশন।

তবে ব্যবসায়ীরা দাবি করেছেন, কোনও ধরণের নোটিশ পাননি তারা।

ডিএনসিসি আওতাধীন ৪৩ মার্কেটের মধ্যে ২০ টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আটটি মার্কেটকে ‘অতি নাজুক’ হিসেবে চিহ্নিত করেছে করপোরেশন।

মার্কেটগুলোর মধ্যে রয়েছে- গুলশান উত্তর কাঁচা মার্কেট, গুলশান দক্ষিণ পাকা মার্কেট, মোহাম্মদপুর কাঁচাবাজারের প্রথম ও দ্বিতীয় তলা, রায়েরবাজার মার্কেট, কারওয়ান বাজার ১ ও ২ নম্বর মার্কেট, কারওয়ান বাজার অস্থায়ী কাঁচা মার্কেট যেটি কিচেন মার্কেট হিসেবে পরিচিত

একই রকম সংবাদ সমূহ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!