মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর মিরপুরে আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৯ এপ্রিল) রাতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সাজ্জাদ হোসেন ওরফে অপু (২২) ও মো. তারেক মিয়া (১৯)।

মঙ্গলবার (২০ এপ্রিল) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, গত ৩০ মার্চ আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে মিরপুর পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে স্বীকারোক্তি দেন। তাদের কাছ থেকে আনসার আল ইসলামের বিভিন্ন ধরনের পাঁচটি উগ্রবাদী বইসহ বিভিন্ন প্রমাণাদি জব্দ করা হয়।

গ্রেফতার সাজ্জাদ হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি সম্পন্ন করেছেন। আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হিসেবে তিনি অন্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপনের পাশাপাশি অন্যদের উদ্বুদ্ধ করার জন্য অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার এবং নিয়মিত চাঁদা সংগ্রহ করে আসছিলেন।

গ্রেফতারকৃত তারেক মিয়া জানান, তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বেনামি আইডি ব্যবহার করে আনসার আল ইসলামের সদস্যের সঙ্গে যোগাযোগ করতেন তিনি ও অনলাইনভিত্তিক কর্মপরিকল্পনাসহ উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন বক্তব্য এবং উগ্রবাদী ভিডিও প্রচার করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সহচরদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’